হাতখরচ চালানোর জন্য টিউশনি করি। পড়াই এক ছাত্রকে। ছাত্র আমার বিরাট মেধাবী (না!! পড়াশুনায় না। সে অন্য সব বিষয়ে মেধাবি)। সে চোখ বন্ধ করে পিসি, ল্যাপটপ, পিএসপি -এর সব ধরনের গেমস খেলতে পারে, চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে, প্রচুর খাইতে পারে, বড় ক্লাসের ছেলেদের ধুমধাম পিটাইতে পারে, এক কথায় পড়াশোনা ছাড়া বাকি সব কিছুতে তার বিরাট প্রতিভা!!
যাই হোক, এটা তার ক্লাস সেভেনের ঘটনা। তার ২য় সাময়িক পরীক্ষা চলছে। পরের দিন বাংলা ২য় পত্র পরীক্ষা। আমি বিকালে গেলাম ওদের বাসায়। গিয়ে দেখি সে পিএসপি-তে গেমস নিয়া ব্যস্ত! আমার গেল মেজাজ খারাপ হয়ে।
পরের দিনের ঘটনাঃ
পরের দিন গেলাম ছাত্রর বাসায়। জিজ্ঞেস করলাম, পরীক্ষা কেমন হইলো?
ছাত্রঃ ফাটাফাটি!!
আমিঃ দেখি প্রশ্ন দেখি।
ছাত্র প্রশ্ন নিয়ে আসল। প্রথমেই দেখলাম ব্যাকরণের কি অবস্থা। তাকে একটা একটা ব্যাকরণ জিজ্ঞেস করি, সে একটা একটা করে ভুল উত্তর দেয়। আমার মেজাজ তখন সপ্তমে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যে ঘটনা ঘটল, তাতে আমি পুরা বেকুব হইয়া গেলাম। তার প্রশ্ন আসছে, নিচের উপসর্গ গুলো দিয়ে বাক্য রচনা কর- যার মধ্যে একটা উপসর্গ হল "বে"।(যেমনঃ বেহিসেবি, বেয়াদব ইত্যাদি)। কিন্তু আমার ছাত্র "বে" উপসর্গ দিয়ে কি লিখছে?? সে লিখেছে- "আমারে মারিস না বে।"!!! আমার তখন হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবার মত অবস্থা। অনেক কষ্টে হাসি থামিয়ে জিজ্ঞেস করলাম এই জিনিস তুমি কেমনে লিখলা। সে তখন মন খারাপ করে আমারে বলল, "ইশ! তাইলে নিশ্চয়ই আমার সামনের বেঞ্চের বন্ধু যেইটা বলসিল, সেটাই ঠিক ছিল।"
আমিঃ তোমার বন্ধু কি লিখসে?
ছাত্রঃ সে লিখসে "ছাগল বে বে করে।"
এইবার আমি আর পারলাম না। চেয়ার থেকে সত্যি সত্যি পড়ে গেলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১২ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


