হরতাল চলছে। সকালে মেস থেকে বের হয়েছিলাম নাস্তা করার জন্য। রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম। যেগুলো চলছে, সেগুলোও হুশ করে চালিয়ে যাচ্ছে, থামাথমি নাই। গতকাল সিলেটের দু-এক জায়গায় মিছিল, ধাওয়া-ধাওয়ি হওয়ায় সম্ভবত এই অবস্থা। নাস্তা করতে করতে আশেপাশের লোকজনের কথা-বার্তা শুনতে লাগলাম। হোটেলের ম্যানেজারের সাথে একলোকের কথা হচ্ছিল এই হরতাল নিয়ে। লোকটি সেই খ্যাপা!! তার নাকি কোথায় যাবার দরকার ছিল, কিন্তু আটকে গেল। ম্যানেজার তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করতে লাগল। আমি ভাবতে লাগলাম আমাদের রাজনীতিবিদদের কথা। তারা সমস্যা মিটানোর চেষ্টা না করে বরং সমস্যা আরও ঘোলা করার চেষ্টা করছেন বলে আমার মনে হয়। কিন্তু চিন্তা করে দেখলাম আসলে জাতি হিসেবে আমরাই এরকম!! আমরা বেশির ভাগ সময় সমস্যা সমাধানের চেষ্টা না করে বরং আরও সমস্যা তৈরি করি। কেন আমি এরকম বলছি? আমি আমার আশেপাশের অনেক পরিচিত-অপরিচিত মানুষ, বিভিন্ন ঘটনা দেখে এরকম কথা বলছি। যেমন গতকালের ঘটনাই বলি। টিউশনি থেকে ফিরছিলাম। সিএনজি অটোর জন্য অপেক্ষা করছিলাম। একটা সিএনজি অটো এল। ড্রাইভারের দুইপাশে দুইজন বসলাম। পিছনে তিন সিটের মধ্যে দু'জন দুইপাশে গিয়ে বসল, মাঝখানের সিট খালি। একটু পর এক ব্যাক্তি এসে বলল, "ভাই আমি অসুস্থ, আমাকে একপাশে দেন।" পিছনের সিটের বাম পাশের ব্যক্তি বিরক্ত নিয়ে ওই অসুস্থ লোকটিকে বলল," আপনি ডানপাশে গিয়ে বসেন" (!)। আবার ডানপাশের ওই ভদ্রলোক(!) গলার স্বর আকাশে নিয়ে বলল, "কেন? আমি কেন মাঝে বসমু??আপনি(অসুস্থ ব্যাক্তি) বামে গিয়া বসেন।" সেই সময় আশেপাশে অন্য কোন যানবাহন না থাকায় ওই অসুস্থ লকটি বাধ্য হয়ে মাঝখানে বসেই যাত্রা করল। যেতে যেতে উনি বলতে লাগলেন, "ভাই, আমি অসুস্থ বলেই এক পাশে বসতে চেয়েছি, আপনারা আমার সাথে যেভাবে ব্যাবহার করলেন যেন আমি জোর করে আপনাদের সরতে বলেছি। আপনাদের অসুবিধে থাকলে আপনার বলতে পারতেন ভদ্রভাবে, আমি তো আপনাদের কাছে দামী কিছু চাই নাই।"
এরকম আরও কত ঘটনা দেখি আমার আশেপাশে, কিন্তু কিছু বলতে পারি না। আপনারা বলতে পারেন, "কেন? আপনি যদি এতই সমাজ সচেতন হইয়া থাকেন আপনার তো উচিত এইসবের বিরোধীতা করা।" আমিও জানি এইসবের বিরোধিতা করা আমার দরকার, কিন্তু পারি না। চক্ষুলজ্জা আর মান সম্মানের ভয়ে কতকিছুই আমি দেখেও দেখি নাই। এটা আমারই ব্যার্থতা। আমি কিছুই করতে পারি নাই। আমার মত মানুষের সংখ্যাই এই সমাজে বেশি, এটা আমি হলফ করে বলতে পারি(মাঝে মাঝে আফসস হয় কেন হযরত আলির মত সাহসী হতে পারলাম না, কিন্তু যখন তার পরিনতির কথা ভাবি তখন আবার ভয়ে গুটিয়ে যাই)। আমরা এখন সহিষ্ণুতা, ক্ষমা এবং অন্যায়ের প্রতিবাদকে সামাজিক দুর্বলতা হিসেবে দেখি। সম্ভবত এই আমরাও রাজনীতিবিদদের মত সমস্যা ঘোলা হওয়া দেখতেই পছন্দ করি!!!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১২ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


