আমি ওয়াচে থাকা একজন ব্লগার। জানি না আমার এই লেখাটা কারো চোখে পড়বে কি না, বিশেষ করে তাদের যারা আমার ব্লগীয় আইডল। আমার ব্লগ পড়ার অভ্যাস মাত্র ২বছরের। সামুতে তখন এখনকার মত এতবেশি গ্রুপিং ছিল না। অনেক তথ্যমূলক লেখা পাওয়া যেত। আমার আজকের লেখাটা সেইসব কিংবদন্তি ব্লগারদের জন্য। তারা সবাই এখনো ব্লগিং_এ একটিভ কি না আমি জানি না, শুধু চাই তারা যেখানেই থাকুক ভালো থাকুক।
গত কিছুদিন থেকে বিভিন্ন বিষয়ে বেশ হতাশ ছিলাম (এখনো অল্প অল্প আছি!)। নেটে ঘাটাঘাটি করে নানা অনুপ্রেরনামূলক বানী পড়তে লাগলাম, ঠান্ডা সুরের মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিছু ভালো বন্ধুদের কাছ থেকে সান্ত্বনা খুঁজতে লাগলাম। এর মাঝেই সামু ব্লগও চলতে লাগল। ৬/৭ মাস ধরে ওয়াচে আছি বলে লেখার পরিপূর্ন অধিকার এখনো পাইনি। প্রতিদিন নিয়ম করে বসি, সামুর লেখা ঘাটি। ভালো লাগেনাফিজ মুনতাসির, ফেলুদার চারমিনার, রবিন মিলফোর্ড, আলামিনাস্টাইনদের পোস্টগুলো।
এই ঘাটাঘাটিই শেষ পর্যন্ত ফল দিল। পেয়ে গেলাম আলামিনাস্টাইন_র একটা মুভি রিভিউ বিষয়ক পোস্ট, যেখানে কয়েকটা মুভির নাম দেয়া ছিল। লেখা পড়ে ঠিক করলাম “In to the wild” ডাউনলোড করে দেখব। ডাউনলোড হল এবং দেখলাম, দেখে আমার যে কি হল তা আমি কাউকে বুঝাতে পারব না। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগল। যতই নিজেকে সামলানোর চেষ্টা করি, ততই ক্রিস্টেফার জনসন ম্যাককেন্ডেলস (যে নিজেকে পুরো ছবিতে অ্যালেক্স নামে পরিচয় দিয়েছিল, কিন্তু একদম শেষে এসে যে সঠিক নামটাই ব্যাবহার করেছে আত্মউপলব্ধির পর!! আমি তাকে ক্রিস্টেফারই বলব )_এর জন্য খারাপ লাগতে থাকে। আমি জানি না আপনারা একে কি বলবেন... কারন আমিও তখন ডিসিশান নিয়ে নিয়েছি যে আমার মাস্টার্স_এর পর আমিও ঘর ছেড়ে চলে যাব......অন্তত ২/৩ মাসের জন্য হলেও(আমি অনেকটাই বৈষয়িক মানুষ, বৃদ্ধ বাবা-মাকে ফেলে কোথাও কয়েক বছরের জন্য চলে যাওয়াটা আমার জন্য খুব কঠিন হবে)। জাগত-সংসারের মায়া বড় কঠিন মায়া, তার উপর সেই সংসার যদি বাংলাদেশের সংসার হয় তাহলে তো আরও কঠিন!! ভেবে দেখলাম, জীবনের গত ২৩ টা বছর তো নিজের ক্যারিয়ার, পড়াশোনা, বাবা-মা ভাইবোনদের নিয়েই চিন্তা ভাবনা করে কাটিয়ে দিলাম। কখনো নিজের বাইরের জগতটা দেখলাম না, কখনো ভাবলাম না যে আমার “আমি” ছাড়াও আরও অনেক “আমি” আছে। আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন তা ভাগ করে নেয়া যায়...... অথচ দিনের পর দিন আমি সার্থপরের মত একা একা এই জিনিস ভোগ করেছি। কাউকে ভাগ দেইনি যদি শেষ হয়ে যায়!!! আমার পরিবারের কথা আমি বেশি কিছু বলব না, শুধু এইটুকু বলি তাদের নিয়ে আমি অনেক চিন্তা করলেও কখনো তাদের কোন ইচ্ছা আমি পূরন করতে পারিনি। আমার কাছে তাদের যে চাওয়া, তা আমি পূর্ন করতে পারিনি- এ আমারই ব্যর্থতা। তারপরও আমি তাদের ভালবাসি, খুব সম্ভবত এই একটা কারনেই আমি পুরোপুরি ক্রিস্টেফার_র মত হতে পারব না। তার মত সব কিছু ছেড়ে অনেকদিনের জন্য দূরে কোথাও হারিয়ে যেতে পারব না। তাই এ কারনে এখনই হারিয়ে যাবার ইচ্ছা থাকলেও আমি চিন্তা করছি যে আগে মাস্টার্স শেষ করে নেই!!(আবারো বলছি যে, আমি খুবই বৈষয়িক মানুষ, তাই শেষ পর্যন্ত কি হবে আমি জানি না)।
জানি না লেখাটা কোথা থেকে কোথায় যাচ্ছে। আমি আবোল তাবল লিখছি কিনা? ভেবেছিলাম লিখব “In to the wild” এর রিভিউ হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত আর লিখা হল না। জানি না এই লেখাটা কেউ পড়বে কি না, যদি কারও চোখে এই লেখাটা পড়ে যায় তাকে অনুরোধ করব যে একবার মুভিটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। হয়তো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই আপনার পালটে যাবে।
শেষ কথাঃ
আমি ওয়াচে থাকা অবস্থাতেও রবিন মিলফোর্ড আমার একটা লেখা পড়ে আমাকে কমেন্ট করেছিলেন, অনুপ্রানিত করেছেন- তাকে ধন্যবাদ। আলামিনস্টাইন কে ধন্যবাদ তার দেখা কিছু চমৎকার মুভি সবার সাথে শেয়ার করার জন্য। আর মুভি রিভিউ পোষ্টের দিকপাল নাফিজ মুনতাসির, ফেলুদার চারমিনারকে (এবং আরও যারা আছেন,সবাইকে) ধইন্যা না দিলে কিভাবে হয়? সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভুল পথে না চলে যাই......
ও... ও... আরেকটা কথা, আমি ছয় মাস যাবত ওয়াচে কেন?
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১২ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


