somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকার মেশিনঃ

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই কয়েকটি টুকরো ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। সবগুলোই সত্যি ঘটনা।

ঘটনা ১:
তখন সবে স্কুলে ভর্তি হয়েছি কি হইনি। সারাদিন টইটই করে ঘুরি। খাবার সময় হলে বাসায় হাজিরা দেই। কলোনি হওয়ার কারনে এই বাসা- ওই বাসা সব বাসাই নিজের বাসা। জীবনের অর্থ, লক্ষ্য- এ ধরনের গুরুগম্ভীর চিন্তা কিছুই সে সময় আসত না। তবে স্বপ্ন আসত অনেক। এই স্বপ্ন, এই কল্পনাগুলোই সম্ভবত সে সময়ের শ্রেষ্ঠ সম্পদ ছিল। কেন? কেন- তা আমি আজ বুঝি। আপনাদেরও বলব, একটু কষ্ট করে পড়ে যান, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, সে সময় অনেক কিছু হতে চাইতাম। পুলিশ হতে চাইতাম(এর বড় কারন ছিল পুলিশের কাছে পিস্তল থাকে, ভাবতাম পুলিশ হতে পারলে সারাদিন ওইটা দিয়া খেলতে পারব!!:D)। “ম্যাকগাইভার” দেখার পর সিদ্ধান্ত নিলাম ম্যাকগাইভার_ই হব। সারাদিন “জিনিসপাতি” দিয়ে “কারিকুরি” করব আর শয়তানদের শায়েস্তা করব। কিন্তু “ছোট” থাকার মজা এই যে কোন একটা নির্দিষ্ট “কিছু” হইতে চাওয়ার ঝামেলা নাই! তাই আমিও কয়েকদিন পর আর ম্যাকগাইভার হইতে চাই নাই। কারন আমি তখন “রবিন হুড” হওয়াটা মোটামুটি ঠিক করে ফেলেছি। ব্যাটা কি সুন্দর একটা ঘোড়া নিয়া দৌড়ায়, আর তারউপর “ম্যারিয়েন” নামের কি সুন্দর একটা মেয়ে তার সাথে থাকে!! সব ইচ্ছা গোল্লায় যাক, আমি রবিন হুড_ই হব। কিন্তু কি সৌভাগ্য!! ডিসিশন নেয়ার আগেই টিভিতে “রবোকপ” চলে আসলো। কি উত্তেজনা!! সাথের সব বন্ধুরা সারাদিন রবোকপ এর মত হাঁটি, পিস্তল বের করে গুলি করি, অদৃশ্য শত্রু গুলিতে গুড়াগুড়া হয়ে যায়। “রবোকপ”- তখন আমাদের হিরো। B-)B-)


কিন্তু কে একজন নাকি আগেই বলে গেছেন- “সময় এবং জ্বলন্ত জলিল কারো জন্য ওয়েট করে না”। তাই আমার “বয়স” এবং “হিরো” কেউই আমার জন্য অপেক্ষা করে নাই। সময় বয়ে যায়, আমার স্বপ্নরাও রঙ হারিয়ে ফিকে হয়ে যায়।


ঘটনা ২:

আর বড়জোর ৭/৮ মাস। মাস্টার্স শেষ হয়ে আসলো বলে। আব্বা রিটায়ার্ড। পেনশনের টাকা দিয়ে “মাস চালানো” কাকে বলে তা একটু একটু বুঝতে পারছি। পরিবারের একমাত্র ছেলে, তাই নিজেই লজ্জায় পড়ে যাই কিছু করতে পারছি না বলে। যদিও আব্বা-আম্মা কেউই কিছু বলে না, কিন্তু কেন জানি নিজের কাছে খারাপ লাগে। আমার একমাত্র লক্ষ্য এখন যেভাবে সম্ভব পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা। প্রতিদিন নিয়ম করে পত্রিকার চাকরির এডগুলো মনোযোগ দিয়ে দেখি, আর বড় বড় নিঃশ্বাস ফেলি। আফসোস করি, কেন আমার ২/৪ বছর আগে জন্ম হইলো না? আচ্ছা বুঝলাম, আগে জন্মাইতে পারি নাই, কিন্তু কেন আমার ২/৪ বছরের কাজের অভিজ্ঞতা হইলো না? রেজাল্ট অফিসিয়ালি প্রকাশ পায় নাই বলে কোথাও এপ্লাই_ও করতে পারি না। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে বেশি সময় ব্যয় করি ডিপার্টমেন্টের স্যারদের সমালোচনা করে।...... কেন তারা অনার্স শেষ করার ৮ মাস পরেও আমাদের রেজাল্ট দিতে পারছে না? তাঁদের জন্য আমরা কত জায়গায় এপ্লাই করার সুযোগ হারাচ্ছি......ইত্যাদি ইত্যাদি। সবার মাথায় এখন একটাই চিন্তা- কবে রেজাল্ট দিবে? কবে বিভিন্ন জায়গায় এপ্লাই করতে পারব? কবে থেকে “টাকা কামানো” শুরু করব?X(


ঘটনা ৩:

চাকরি নাই, কিন্তু ২ টা টিউশনি আছে। ২ ছাত্র, পৃথিবীর ২ মেরু। ১জন বেশি বুঝে, ১ জন কিছুই বুঝে না। কিন্তু ২ জনের ১টা বিষয়ে খুব মিল। তাদের দুই জনই এখনই পড়ালেখা ছেড়ে “বড়” লোক হতে চায়। দুইজনেই চায় ব্যবসা হোক, চাকরি হোক- আসল কথা “টাকা”। যে ছেলে বেশি বুঝে তার অবস্থা একটু বেশি খারাপ। সারাদিন পড়ে, কিন্তু তার মা বাবার ধারনা ছেলে কিছুই পড়ে না। ছেলে পরীক্ষায় ১০০তে ৯০ পায়, কিন্তু মায়ের কথা ছেলে ১০০ পাইল না কেন? ছেলে নাকি আগে সব পরীক্ষায় ১০০ পাইত!!

আমি জিজ্ঞেস করি, “আন্টি কোন ক্লাসে ১০০ পাইত?’
“এই তো বাবা, সে যখন ক্লাস ফোরে পড়ত, তখন।“
“কিন্তু আন্টি, ফোরের পড়া আর এইটের পড়া তো এক না। আর স্যারদের খাতা দেখার স্টাইলও তো এক না।“
“না বাবা, আমার ছেলে আগেই ভালো ছিল। এখন আর পড়ে না। তুমি আরও বেশি করে পড়া দিয়ে যাবা।“
“আন্টি, আমি তো অনেক পড়াই দেই, আর আপনার ছেলে আমাকে সব পড়াই শিখে দেয়”।
“আরও দিয়ো বাবা, দেখনা নাম্বার কম(!) পায়। ওরে আমরা ইঞ্জিনিয়ার বানাবো”।

আমি হার মানি। আমার পক্ষে আর কিছু বলার ইচ্ছা জাগে না। এই ছেলে সারাদিন স্কুল করে, বাসায় এসে ৩০ মিনিটের মধ্যে খাবার খেয়ে আবার পড়তে বসে, অন্য একজন টিচারের কাছে পড়ে, তারপর আমার কাছে পড়ে, রাতে হুজুরের কাছে পড়ে.........আমি জানি না সে আর কি কি করে। পড়া, পড়া, পড়া- তার জীবনে আর কিছু নাই। না পুলিশ হওয়ার ইচ্ছা, না ম্যাকগাইভার হওয়ার ইচ্ছা, না রবকপ হওয়ার ইচ্ছা।


তাই ছেলের ইচ্ছা অনেক টাকা কামাবে, শান্তিতে থাকবে, পড়াশোনা করবে না।
বাবা-মায়ের ইচ্ছা, ছেলে সারাদিন পড়ুক, রেজাল্ট করুক। সব বিষয়ে ১০০ পাক। দেশ সেরা ইঞ্জিনিয়ার হোক। অনেক টাকা কামাক।
আমার স্বপ্ন অনেক আগেই ভেঙ্গে খান-খান। এখন আমার স্বপ্ন শুধু “টাকা কামানো”। টাকার মেশিন হয়ে বেঁচে থাকা।

১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×