খুব বেশী শিক্ষাপ্রতিষ্ঠানে আমার পড়ার সুযোগ হয় নাই। এক স্কুলেই শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত, এক কলেজে এইচএসসি (আমার অনেক ফ্রেন্ডদের দেখলাম প্রথম ৬ মাস এক কলেজ, পরে অন্য কলেজ থেকে এইচএসসি)। আর এখন এক বিশ্ববিদ্যালয়েই অনার্স শেষ করে মাস্টার্স। তাহলে হিসাব করলে দেখা যায় ১৬ বছরের (১৭ রানিং!!) শিক্ষা জীবনে আমি সর্বসাকুল্যে মাত্র ৩ খানা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছি। ব্যাপারটা যে খুব খারাপ হল, তাও না। কারন এসব প্রতিষ্ঠানে বন্ধুরা একসাথে অনেকদিন থাকার সুযোগ পেয়েছি।
আমার আজকের লেখার বিষয় হচ্ছে আমার স্কুল, কলেজ আর ভার্সিটি জীবনের প্রথম দিনের ঘটনা সবার সাথে শেয়ার করা। এর আগে বলে নেই যে, আমি আমার প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানেই লিখিত, ভাইভা পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম। তাই আমার লেখার কয়েকটি ভাগ থাকবে। লিখিত, ভাইভা অভিজ্ঞতা এবং ঐ সব প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, ভার্সিটি) প্রথম ক্লাস করার ঘটনা।
আজ প্রথম দিন শুরু করছি আমার স্কুলের কথা দিয়ে।
স্কুলে আমার প্রথম দিন, যে দিন ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলামঃ
একদিন সকাল বেলা আব্বা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন। আম্মাকে বললেন আমাকে রেডি করিয়ে দিতে। আজ নাকি আমার আপারা যে স্কুলে পড়ে সে স্কুলে বাচ্চদের ভর্তি পরীক্ষা হবে। তাড়াতাড়ি আম্মা রেডি করিয়ে দিল। আমরা যে কলোনিতে থাকি, সেখান থেকে একটা মাইক্রোবাস জোগাড় করা হল। ছোট একটা গাড়িতে গাদাগাদি করে আভিভাবক এবং ক্ষুদেযোদ্ধারা(!)
হেডস্যারের মুখোমুখি!
লিখিততে সবচেয়ে ভালো রেজাল্ট করার পর বাসায় কয়েকদিন আমার সেই কদর!!
কয় কি!! আব্বা যেন চলে যায় মানে? আমি একলা থাকব কেমনে?
আমি ঘ্যান ঘ্যান করতে লাগলাম যেন আব্বা আমাকে ফেলে না চলে যায়।
এবং ক্লাস রুমে প্রবেশঃ
“একটা ছোট রুমে অসংখ্য কালো গিজগিজে মাথা”- ক্লাসে প্রবেশের পর এই কথাই আমার প্রথম মনে হয়েছিল। সব ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে আছে। তিল ধারনের ঠাই নাই। ক্লাসের টিচার তখনো আসেননি। এর মধ্যে আব্বা ফার্স্ট বেঞ্চে বসা এক ছেলের (পরে নাম জেনেছি, শাহিনুল। আমার দোস্ত!) কাছে গিয়ে বললেন, “আমার ছেলের রোল নং এক, সে এখানে বসলে তুমি কি কিছু মনে করবা?” ঐ ছেলেও দেখি খুশি মনে প্রথম বেঞ্চ ছেড়ে দিয়ে একেবারে পিছনের সিটে গিয়ে বসে পড়ল আর পাশে থাকা ছেলের সাথে খেলতে লেগে গেল!! বুঝলাম, এর বাবাও মনে হয় একে জোর করে ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিয়ে গেছে। আব্বা আমাকে বসিয়ে দিয়ে চলে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম এর পরে কি হয় তা দেখার জন্য। আর মনে মনে গজগজ করতে লাগলাম কেন আমি পিছনের সিটে বসতে পারলাম না, তাইলে আমিও ঐ ছেলের সাথে খেলতে পারতাম!!
ক্লাস কেমন হল? আমার মনে নেই। শুধু মনে আছে দুইজন ম্যাডাম আমাদের চারটা ক্লাস নিয়েছিলেন। আয়েশা ম্যাডাম আর মরিয়ম ম্যাডাম। এর মধ্যে মরিয়ম ম্যাডাম এখনো সেই স্কুলে আছেন। আর আয়েশা ম্যাডাম আমরা ক্লাস টুতে থাকা অবস্থায় ট্রান্সফার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে গেছেন।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


