somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাকচুন্নী

১৫ ই জুন, ২০১০ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামারের শুরুতে ইদানিং বেশ ঝড় বৃস্টি হচ্ছে, আজ ও সারাটা দিন মেঘলা আকাশ, চারপাশে পাহাড় ঘেরা থাকায় আরো বেশি অন্ধকার, আমার আবাস ও একটা জংলা পাহাড়ে, সিগারেট শেষ, একবার শহরে না গেলেই নয়, বিকেলে কাজ ইস্তাফা দিয়ে তাই রওনা হলাম বাস রাস্তার দিকে, বাতাসের যে গতি, ছাতা নেওয়া বোকামি, বর্ষাতিটাও খুজে পেলাম না, পাহাড় থেকে বাস রাস্তায় নামতেই টিপটিপ বৃস্টি, দৌড়ে গিয়ে যাত্রী ছউনির নিচে দাড়ালাম, সম্পুর্ন সুনসান একটা রাস্তা, এই জংলা এলাকায় লোকজন বেশি চলাচল করে না, বাসে ও যাত্রী হাতে গোনা, তাই সবাই চেনা-জানা, এমনকি বাস চালক পর্যন্ত। এদেশে কোনো বাসে হেল্পার দেখিনি কখনো, ভাবছিলাম আজ কোন চালকের দেখা মিলবে, বৃস্টি বেশ জমে উঠেছে, এমন সময় পেছনের গ্রামের রাস্তা দিয়ে একটা তরুনী ছাতা,বাতাস আর বৃস্টির সাথে রীতি মত যুদ্ধ করতে করতে হাজির হল, মুঠোফোনে কার সাথে কথাও বলছিলো, ছাউনীর নিচে এসেই আমাকে দেখে মনে হল ভয়ানক ভড়কে গেল !! স্পষ্ট শুনতে পেলাম ফোনের ওপাশের জনকে উদ্দেশ্য করে বললো "ওমা !!! এখন কি হবে... সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে কেউ নেই, ছাউনির নিচে একটা ডাকাত মার্কা কালো বিদেশি লোক.. এখন যদি আমাকে টেনে ওই পাহাড়ের ঝোপে নিয়ে যায়, কেউ কিছু জানতেও পারবে না। কেনো যে এতো দেরী করে বেরুলাম......কি হবে! কি হবে!!" বলে সে ছাউনীর এক কোনায় চলে গেল, ওর চোখে স্পষ্টই আতংক। আমি অন্য দিকে ফিরে দড়িয়ে রইলাম, মেয়েটি নিঃসন্দেহে সুন্দরী, এবং এই এলাকার নয়, হলে চিনতাম।
একসময় বাস এলো অবশেষে, মেয়েটিকে আগে ওঠার সুযোগ দিলাম, সে ফাকা বাসের পেছনের দিকে চলে গিয়ে হাপ ছাড়লো, আমি চালকের কাছে বসে গল্প জুড়ে দিলাম, বুড়ো চালক জানালো, এটা তার শেষ ট্রিপ, শহরে গিয়ে পানশালায় ঢুকবে, আমাকে সাথে যাবার নিমন্ত্রন জানালো, রোজ যেমন করে। আমি বললাম, তুমি জান আমি বুড়োদের সাথে পান কারি না, তোমরা মাতাল হলে একটা বুনো শেয়াল হয়ে যাও। শহর পর্যন্ত দুজনের তর্ক চলল। নামার সময় আমি ওর ছতাটা হাতিয়ে নিলাম। নেমে ছাতাটা মেলে হাটা শুরু করেছি.. পেছন থেকে সেই মেয়েটি ডেকে উঠলো; এইযে শুনুন.. আমি ফিরলাম, মেয়েটি কাছে এসে বলল, আমি খুব লজ্জিত, তখন অনেক উল্টা-পল্টা কথা বলেছি, আপনি এতোটা ভালো ভাষা জানেন আমি বুঝতে পারি নি, সত্যি খুব লজ্জিত, আগে কখনো এমন বিদেশি দেখিনি, তাছাড়া এই আবহাওয়া আর ওই নির্জন অন্ধকার পরিবেশ.. আমি হেসে বললাম, হ্যা, ভয় পাবার ই কথা..। মেয়েটি বলল, আমি ওই গ্রামের ই মেয়ে, দুরের শহরে থকি, অনেকদিন পর বড়িতে এলাম, এখনে থাকলে নিশ্চই আপনাকে চিনতাম, আজ এভাবে পরিচয় হল... ঐ চালক লোকটা আপনাকে পান করার আমন্ত্রন করেছিলো, আপনি জাননি, কাল তো ছুটির দিন, আমার সাথে এই সন্ধ্যায় একটু পান করতে কি আপত্তি আছে?
( এক বছর পর )
সপ্তা শেষের কাজ শেষ করে গোসোল করছিলাম, ফোনের শব্দ শুনে বের হতে হল, ওপাশ থেকে কিম'সুজান এর কন্ঠ... এই তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি যাত্রী ছাউনীতে একা বসে আছি, এই বৃস্টির সন্ধ্যায় ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে... চলো একটু গলাটা ভিজিয়ে আসি, আমি বললাম, তুমি তো জানো, আমি যুবতী মেয়েদের সাথে পান করি না, ওরা মাতাল হলে শাকচুন্নী পেত্নী হয়ে যায়... ও বলল, তুমি যদি দশ মিনিটের ভেতর না আসো, আমি কিন্তু তোমার বাসায় গিয়ে ঘাড় মটকাবো...
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ রাত ১১:৩৬
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×