মানুষের জীবন কঠিন ।আমরা যাদের আপন ভাবি,তাদের থেকে দুঃখ বেশী পাই ,যেমন তাদের থেকে আনন্দ বেশী পাই । হয়তো বা তাদের কাছে আশা বেশী থাকে ।মানুষ একা থাকবার জন্যে বন্ধুত্ব করে না,সে তার আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার জন্যে বন্ধুত্ব করে ।বন্ধুত্বে চাহিদা থাকে,থাকে অধিকার । অধিকার শব্দটি অচেনা নয়।অধিকার শব্দটি কর্তব্যের সাথে সম্পৃক্ত। আমি কর্তব্য পালন করলে বন্ধু অধিকার পাবে,বন্ধু কর্তব্য পালন করলে আমি অধিকার পাব।সরল সমীকরণটি জটিল হয় অবিশ্বাসের কারণে,পরিবেশের কারণে,তৃতীয় ব্যক্তির কারণে।তৃতীয় ব্যক্তি বন্ধুত্বে চরম পরীক্ষা।তার ভূমিকা নগণ্য হলেও গুরুত্বপূর্ণ।তৃতীয় ব্যক্তি বন্ধুত্বে ফাটল ধরাতে পারলে বুঝতে হবে সে গুরুত্বপূর্ণ।অন্তত দুজনের একজনের কাছে।প্রয়োজনীয়তা বন্ধু পাল্টাতে সাহায্য করলে,যুক্তি তাতে বড় নির্মম।আবার অতি আবেগের বন্ধুত্ব খারাপ।তাতে আশা জন্মে বেশী।আসলেই তা আবেগের না যুক্তির বোঝা মুশকিল।বন্ধুত্ব অনেক বড় সম্পর্ক তবুও তাতে কষ্ট আছে।কষ্ট যে কত গভীর তা বোঝানোর জন্যেও বন্ধু লাগে। বন্ধুত্ব বাদে কি কোন মানুষের দিন চলে?হয়তো বন্ধুর কষ্ট দেওয়া আঘাত আর দশটি আঘাতের মত,কিন্তু তা ভাবায় বেশী। তাকে কষ্ট দেওয়ার আগে ভাবতে হয়,এখানেই তার অভিনবত্ব।হাজার ভুল থাকলেও বন্ধু বন্ধুই থাকে,কারণ নকলের পৃথিবীতে কমদামী আসলও অনেক দুষ্প্রাপ্য।
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।