somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপনে বিয়ে করলেন মাহি

২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন জনের সঙ্গে প্রেম নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অনেকটা গোপনীয়তার মধ্যে বিয়ে করলেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের সেরা নায়িকা মাহিয়া মাহি। পাত্র সিলেটের কদমতলীর মাহমুদ পারভেজ অপু, যিনি একজন ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজের বাসায় অনেকটা হুট করেই বিয়ে করেন তিনি। গত চার বছর ধরে দুজনের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১২ মে মাহিয়া মাহি ও অপু’র বাগদান সম্পন্ন হয়। আগামীকাল বুধবার রাতে উত্তরায় একটি রেস্টুরেন্টে স্বামীকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন মাহি।

বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে, আমার পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি। ২৪ জুলাই সিলেটে বৌ-ভাত সম্পন্ন হবে।

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিয়া মাহির। পরে ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘হানিমুন’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘অগ্নি-টু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এসব ছবিতে ভালো অভিনয় করার তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হন।

বর্তমানে দীপংকর দীপনের ‘ঢাকা এ্যাটাক’ ছবিতে অভিনয় করছেন তিনি। চলতি মাসের শেষপ্রান্তেই শুটিং শুরু হবার কথা বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ চলচ্চিত্রের কাজ।

ক্যারিয়ারের শুরুতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুজব ছিল মাহিকে নিয়ে। অবশ্য বরাবরই মাহি সেসব অস্বীকার করেছেন। এরপর জাজের ছবি থেকে বাদ পড়ে মনের দুঃখে চলচ্চিত্রকে বিদায় জানিয়ে আমেরিকা চলে যান। এর কিছুদিন পরেই আবার ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে চলচ্চিত্রে ফেরার ঘোষণা দেন।জজের যেই কর্ণধারকে নিয়ে মাহির ক্যারিয়ারে এতকিছু ঘটলো গত সপ্তাহে সেই আবদুল আজিজ তার ফেসবুক স্ট্যাটাসে মাহির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির ১৫ দিনের মধ্যেই প্রেমিক অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহি।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×