somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুরণন (পর্ব-২)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এগিয়ে যায় সুপ্ত।
মেয়েটার কাছথেকে জানতে পারে। ওর মায়ের অপারেশন হবে। হার্ট এর সমস্যা ছিল। আজ বিকাল থেকেই হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওর বাবা নেই। সাথে ওর এক মামা এসেছে সে নিচে ডাক্তার এর সাথে কথা বলছে।
এর মধ্যেই সোহেল এসে পড়ে।
ডাক্তার দের সাথে কথা বলে ইমারজেন্সি তে ওয়েট করতে থাকে সুপ্ত আর সোহেল। এ্যাম্বুলেন্স আসতে আরও আধা ঘণ্টা দেরি হয়।
বাবার মুখটা একবার দেখতে পারে সুপ্ত। কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে। মুখটার দিকে তাকিয়ে গলা শুকিয়ে যেতে থাকে সুপ্তর। শরীরের সমস্ত লোমগুলাতে কেমন যেন একটা শীতল স্রোত বয়ে যায়।
তাড়াতাড়ি ইমারজেন্সি তে নিয়ে যাওয়া হয় বাবাকে। সুপ্তকে জড়িয়ে ধরে মা অনেক কান্নাকাটি করছে। তাকে থামানোই যাচ্ছে না। সুপ্ত আর সোহেল অনেক চেষ্টা করে।
নিজের কান্নাও যেন আর বাঁধ মানতে চায় না ওর।
এভাবে অনেকক্ষণ কাটে.........
মা এখন চুপ। একটা কথাও বলছেন না।
ডাক্তার আসেন। অবস্থা অনেক গুরুতর। একটা মেজর অপারেশান করতে হবে।
সোহেল ডাক্তার এর সাথে কথা বলছে। সুপ্ত এসে মায়ের পাশে বসে।
ছোট বেলাতে বাবাকে ঘোড়া বানিয়ে তাঁর পিঠে চড়ে কতো খেলা খেলেছে, চকলেট কেনার জন্য বাবার পকেট থেকে টাকা চুরি করে কানমলা খেয়েছে। সৃতি গুলা হাতড়ে চলে সুপ্ত।
এগুলো তো বেশিদিন আগের ঘটনা নয়। এইতো সেদিন এর। কিন্তু বাবা কেন এখন কথা বলছে না? কানমলা দিচ্ছে না আগের মত?
সোহেল একটা ফর্ম নিয়ে এল। কাপা কাপা হাতে ওইটা পুরণ করল সুপ্ত।
বাবাকে নিয়ে অপারেশান থিয়েটার এর দিকে চলল ওয়ার্ডবয় গুলা।
মা এসে সুপ্তর ঘাড়ে হাত রাখলেন।
তোর বাবার কিছু হবে না তো?
“না মা কিছু হবে না।“ উত্তর দেয় সুপ্ত।
সুপ্ত আর ওর মা অপারেশান থিয়েটার এর সামনে আগের জায়গা টায় এসে দাঁড়ায়।
অপারেশান থিয়েটার এর সামনে সেই মেয়েটাকে আর দেখতে পেল না সুপ্ত।
ওর মা এখন কেমন আছে খুব জানতে ইচ্ছা করছে।
আসলে নিজে বিপদ এ না পরলে কখনও অন্যের কষ্ট বোঝা যায় না।
ওর বাবা নেই, মা ই ওর সব।
ওর কষ্ট টা নিশ্চয়ই নিজের থেকে বেশি। মনে মনে ভাবে সুপ্ত।
কষ্ট জিনিস টা সংক্রামক সহজেই বাড়তে থাকে। একজন থেকে আরেকজন এ।
যাদের বাড়ে না তারা হয় মহাপুরুষ অথবা শয়তান।
ডাক্তার বেরিয়ে আসে ওটি থেকে। জানায় অবস্থা খুব আশঙ্কাজনক। লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছু বোঝা যাচ্ছে না।

মা কে চেয়ার টাতে বসিয়ে সোহেল কে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায় সুপ্ত।
বুকের বামদিকে কেমন যেন চিনচিন ব্যাথা অনুভব করে ও। পা দুইটা অবশ হয়ে যাচ্ছে। শক্ত করে গ্রিল আঁকড়ে ধরে দাঁড়ানোর চেষ্টা করে সুপ্ত।
পুব আকাশ তখন কেবল আলোকিত হতে শুরু করেছে।
আবছা অন্ধকারে মেয়ে টাকে দেখতে পায় সুপ্ত। মেয়েটা ওর কাছে এসে জানায় ভালোভাবে ওর মার অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে জ্ঞান ফিরতে সকাল হবে।
মেয়েটার খুশি দেখে কখন যে চোখে পানি চলে আসে সুপ্তর বুঝতে পারে না। মেয়েটার চোখের দিকে তাকিয়ে একটা হাঁসি দেয় ও।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×