আয় তোরা সবে বিদ্রোহ করি,
সমাজের যত অনাচার-অত্যাচার
ভেঙ্গে দিয়ে নতুন জীবন গড়ি।
ফুলে ফলে সুরভিত জীবন
হবে মোদের গঠন,
থাকবে না আর উচু-নিচু কথার দ্বন্দ্ব,
হাসি খুশি মনে থাকবে গানে গানে ছন্দ।
আয় তোরা সবে বিদ্রোহ করি
মোরা সাম্যে জীবন গড়ি।
সমাজপতি মোড়লের শাসন ভার,
মোরা ভেঙ্গে করে দিব চুরমার।
হবে না মোদের জীবনের ক্ষয়.
জয় হবে আমাদের জয়।
আয় তোরা সবে বিদ্রোহ করি,
পুষ্প-পল্লবে এ জীবন ভরি।
পুজিপতি শাসকের ঐ রক্তচক্ষুর ডর,
আর থাকবে মোদের জীবন ভর।
এ জীবন করে দান, গড়ব এ সমাজ,
আজ পরব মোরা বিজয়ের তাজ।
আয় তোরা সবে বিদ্রোহ করি,
আকাশে বাতাসে আলোর স্ফুরন ছড়ি।
উড়বে আজি বিজয়ের নিশান
গলে গলা মিলিয়ে গাইব মোরা সাম্যের গান।
ঐযে শুনি বিজয় ধ্বনি,
আহা! কি মধুর বাণী, কি মধুর বাণী।
আয় তোরা সবে বিদ্রোহ করি,
আজিকে ভাসাব মোরা জীবন তরি।
সুখী-দুখী পাপী-তাপী আমরা সবে
একি সুরে গানে গানে মিলন হবে।
কাধেঁ কাধঁ রেখে এগিয়ে যাব হাতে হাত,
আজি বিজয়ের মিলন হবে এক সাথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




