নবান্নে পিঠা পুলির ধুম পরেছে সারা গাঁয়,
মধুর সুবাস বয় নানান রঙে নানান পিঠায়।
নতুন ফসলের সমারাহে, কৃষক আনন্দে মাতোয়ারা,
আজ তারা বেজায় ব্যাস্ত ধান কাটা-মাড়া।
নতুন ফসল উঠছে, ঘরে ঘরে পিঠা পুলির ধুম,
কৃষক-কৃষাণীর হাসি রাঙে নতুন মৌসুম।
সারা বছর হাড় খাটুনিতে যেই পায় ফসল,
আনন্দ জোয়াড় বয় ভুলে দু:খ সকল।
হাসি ভরা কৃষকের মুখের মধুর গান,
আবেগে আকুল করে আমার এ প্রান।
নবান্নের নব উৎসবে, ভরে গেছে কৃষাণীর মন,
পিঠা পুলি পায়েসে, মধুর আমেজের আগমন।
সোনালী আশার সোনালী ফসল ভরে উঠে গোলা,
কৃষক-কৃষাণীর মনে আজি উৎসব আনন্দ দোলা।
আমার গাঁয়ের কৃষক, সকল গাঁয়ের সেরা,
আমার গাঁয়ের ফসল সারা গাঁয় আলোয় ভরা।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




