আমার প্রিয় জন্মভূমি, রক্ত স্নাত বাংলাদেশ,
সবুজ কমল এই ভূমিতে রক্ত পিপাসুদের আড্ডাদেশ।
প্রিয় দেশের প্রিয় মাটি আজি রক্ত গঙ্গা বহে,
চাপাতির খেলা চলছে বল কিসের মোহে।
নিরিহ মানুষ কুপিয়ে করে ধর্মবাজী,
ভণ্ড প্রতারক করে সর্বদা চাপাবাজী।
বিশ্ব যখন উঠছে জেগে আমরা যাচ্ছি পিছে,
তারার আলোয় আলোকিত পৃথিবী আমরা মিছে।
কসাই খানার চাপাতি আজি ভণ্ড পীরের হাতে,
নিরিহ শত বুদ্ধিজীবি লেখকের রক্ত রাঙে তাতে।
মুক্ত আকাশে মুক্ত বাতাসে কথা হয় না মুক্ত,
রক্ত পিপাসু ভণ্ড পীরের ভয়ের কারায় যুক্ত।
দিন দুপুরে ঘরে বাইরে কুপিয়ে যায় বীর দর্পে,
মিথ্যে, ভূল পথে ধর্মের নামে অলিক কল্পে।
সোনার বাংলা আজি শ্মশান ভূমি,
এ যেন এক মৃত্যুপুরী! আমার জন্মভূমি।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




