উৎসর্গঃ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত,
অ আ ক খ থেকে আজি শিখেছি যত,
শিক্ষক আমার, সবই তোমার দান,
চোখের উজ্জ্বল জ্যোতি দিয়েছ তুমি
রেখেছ জাতীর মান সম্মান।
তোমার পায়ের ধুলায় রেখেছি মাথা,
আজি উঁচু করি মোর শির,
যুগে যুগে তোমাতেই জন্ম এ বিশ্বে
জ্ঞানী-গুণী মহা রণ বীর।
জগৎজোড়া যত খ্যাতি, যত জ্যোতি
হে শিক্ষক তোমারই দান,
আলোকছটা ছড়িয়ে রাঙিয়েছে পৃথিবী
আজি তোমার অবদান।
শত সহস্র বছর ধরে, প্রদীপ জ্বেলে,
মানুষেরে করেছ মানুষ,
আলোকিত ভূবন করেছ বিশ্বময়,
দিয়েছ জ্ঞান গড়িমা হুঁশ।
তোমার তরে আজি নত করি মস্তক,
হাজার সালাম নমস্কার,
যুগে যুগে জ্বলুক প্রদীপ শিখা বিশ্বময়
তোমাতেই আসুক মনুষত্বের অহঙ্কার।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



