somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপার বেদনার সম্পর্ক!

১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীষ্মের শেষ অথবা বর্ষার শুরুর দিকে। দলধরে পিপড়ার হাটা চলা। বাঁশঝাড়ের বাগান পাশকাটিয়ে স্লুইস গেটকে ডানে রেখে, খালের পাড় ধরে একটু এগুলেই সামনে নদ- ব্রহ্মপুত্র। নদ-এ অথৈ পানি... বিচ্ছিন্নভাবে কচুরিপানার দল ভেসে আসে। এই কচুরিপানা ভেসে আসলে স্থানীয়রা বলে 'আড়ালিয়া-র বান ছুটছে'। কোথায় সেই আড়ালিয়া? আর কোথায় সেই বাঁধ?
বালক উত্তরদিকে তাকিয়ে থাকে আর ভাবে, পানি যেহেতু উত্তর থেকে আসছে আর দক্ষিনে নেমে যাচ্ছে, আড়ালিয়া তাহলে অই সামনে যেখানে নদ-এর বাঁকটা দেখা যায় তার একটু পরেই হবে!

নদ -এর পাড়েই কলাবাগান। বালকের পিতা ওখানে কাজ করে। তিনি মনে মনে শঙ্কিত, যে হারে পানি বাড়ছে তাতে মনে হয় এবছর কলা পরিপুষ্ট হওয়ার আগেই নদ -এর পানিতে নষ্ট হবে। বালকের মনে এসব চিন্তার বালাই নেই। সে কলার মুচার ফুলের মধ্যে মধু খুঁজায় ব্যস্ত! অথবা কখনো ঘাসফড়িঙ-এর পিছু পিছু ধাওয়ারত। তার সামনে বিশাল পৃথিবীঃ নদ,কলাখেত,ঘাসফড়িং,মাছরাঙ্গা, শালিক, পিঁপড়ার ঢিবি আরও কত কী!

পিতা বালকের সাথে কথা বলে, কখনো- আব্বা জানো? সিরিয়ার রাজধানী কিন্তু দামেস্ক! অথবা, একটা পাটকাঠি দিয়ে কিন্তু নদ-এ বাড়ন্ত পানি সম্পর্কে ধারনা পাওয়া যায়!
কিংবা, হাত-এর পাঁচ আঙ্গুল সমান হলে কিন্তু খুব মুসিবত হতো, জানো?
বালক কৌতূহলী। তার মনেও সহস্র প্রশ্নঃ আচ্ছা আব্বা, এত পানি কই যায়? সাগরে যায়? সাগর থেকে কই যায়-মহাসাগর? অইখান থেকে কই যায়? ক্যান?
অথবা এত পাখি ক্যান? ওইটার নাম কি? ক্যান? আচ্ছা আব্বা, এই পিঁপড়ার নাম কি? পাঁচকামড়ি? ক্যান? ওউউ... চার পাঁচটা কামড় একসাথে দেয়, এই জন্য? আচ্ছা আব্বা, পাঁচকামড়ি যদি ছয়কামড় দেয় তাইলে এরে কি ছয়কামড়ি বোলব? পিতার অশেষ ধর্য্য। সবকিছুর উত্তর দিয়ে যায়।

পিতা চা-স্টল এ বসে, চা খায়। বালক তাকিয়ে থাকে। কি চমৎকার ভঙ্গিমায় একহাতে চায়ের কাপ তুলে ধরে আলতোকরে ঠোঁটে লাগিয়ে হালকা চুমুক। পিতার মায়াঝরা প্রশ্নঃ খাবা? দাঁড়াও একটু ঠাণ্ডা হোক। পিতা আড্ডা দেয়, চায়ের কাপ হাতে ঝড় তোলে। লেবানন, বসনিয়া, হারজেগোভেনিয়া, ইরাক, জার্মান এসবের খবরাখবর তার হাতের নাগালে। টু-বেন্ড এর ন্যাশনাল রেডিও তার সকল খবরের উৎস। বালক কিছু না বুঝেই নিশ্পলক তাকিয়ে থাকে।

বিকেলে বাজারে গেলে একটা রসগুল্লা বালকের পাওনা হয়। আসারপথে দু'টাকার বাদাম চিবোতে চিবোতে পিতার হাত ধরে মেঠো পথ ধরে বাড়ি ফেরা। সন্ধার সময়টা বালকের কাটতেই চায় না। পড়াশুনায় তার খুব বিরক্তি! বালকের সকল মনযোগ, কখন রাতের খাবার শেষে উঠানে মাদুর বিছিয়ে গল্পের আসর জমবে! পিতার কোলে মাথা রেখে গল্পের শুরু, আর ওখানেই শেষ। আকাশে চাদের সাথে মেঘের লুকোচুরি--চারপাশের পরিবেশ কি ভীষণ মায়ায় অপার্থিব! বাঁশঝাড়ে বাতাসে ভৌতিক শব্দ আর তক্ষকের ডাকে ঘুমে চোখ জড়িয়ে আসে। বালকের মাথায় হাত বুলাতে বুলাতে পিতার গল্পের শাখা প্রশাখা বাড়তে থাকে!

আজ বালক অনেক পরিণত। তবুও মনের ভেতরের সেই গল্পের আবহ আজও খুঁজতে চায়। এখনকার বেশিরভাগ গল্পই হয়-নীরবতায়। বালক আর পিতা পাশাপাশি বসে চা খায়। এটা ওটা নিয়ে গল্প করে, কিন্ত সে পরিবেশ আর আসে না। বালক টের পায়, পিতার সেই মায়া আজ তার মধ্যে সংক্রমিত। পিতা চা খায়-বালক দু'চোখ ভরা মায়ানিয়ে পাশে বসে থাকে। বালক অসীম বেদনা নিয়ে পিতার আসেপাশে ঘুরঘুর করে। 'মায়ার কাছে আরও একটু মায়ার আবদারে!'

বেদনা!!!!????


হ্যাঁ.হ্যাঁ..

"অলৌকিক আনন্দের ভার বিধাতা যারে দ্যান, তার বক্ষে বেদনা অপার"-ই হয়!

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×