ভালো তো চিরদিন রয়ে যায় তেমনি ভালো
ভালোর তুলনা যে মন্দের ক্ষতি করল।
ভালো তো চিরদিন শোনাচ্ছে ভালোর গান
আমি তবু ভুলে চেপে হারাই মন্দতে মান।
ভালো তো চিরদিন ভালোতে করে বসবাস
কিসমত অভাগা হিম্মত হারা আমি দাস।
ভালো তো নির্জনে সুখের কান্নাতে সুখি
আমি বলে সরে দিছে হয়েছি যে জনম দুখী।
বেদনার পাহাড়া করেছে চেহাড়া আহত
সুখ রাখেনি কথা করেনি এখনো স্বাগত।
ভালো তো চিরদিন পাচ্ছে ভালোর সুনাম
আমি কেন ভালো চেয়ে পাইলাম মন্দে নাম?
কাকে পেতে চেয়ে অমি,রেখে যে কাকে আসলাম
কার আশায় আজ না জানি এত কাঁদলাম।
ভালো তো চিরদিন দিচ্ছে সুপথের দিশা
ক্ষণস্থায়ী সুখে মন্দের দীর্ঘ পিয়াশা।
ভালোরে লাগে ভালো,ভালোর প্রেমী হতে সাধ
আমারে বুঝি তাই রাখিছে দূরে দিয়া বাঁধ।
ভাল তো চিরদিন স্বজনের অপন যত
মন্দ অভিশাপে করেছি অনুতাপ তত।
ভালো তো চিরদিন নেতার স্নেহ ভড়া মুখ
মন্দ প্রতারণা আর করে নিত্য বিমুখ।
ভালোর দলে তাই রমনীর আদর এলো
অনিশ্চয়তা যে মন্দে চিরসাথী হল।
ভালো তো চিরদিন দেশের সুজনেরা হয়
মন্দকে সরালে সুদূর নির্বাসে রয়।
সুখের পৃথিবীতে মন্দের সুখের ভয়
পাইনি চেয়ে ভালো,ভালোর জানি হবে জয়।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



