আছো তুমি বসে সেই প্রিয় কল্পনার
খুব সাধারণ তবু যান্ত্রিক এ সভ্যতার-
সৌন্দর্য আছে তোমার, আর তীব্র আকর্ষণ-
তোমার কামনা বাসনার।
লক্ষ্যহীন মানুষের কাছে দেখে শুধু মনে হবে
সবকিছুর তোমাতে তাঁর সুখের জীবন মধুময় রবে।
না জানি জীবনে কার, এত সুখ তুমি বিলাবার জন্য
রয়েছ একাকী বসে হয়ে বধূর মত অনন্য,
নিশ্চুপ অথচ যেন ঠিক প্রকৃতির মত করে
সব কিছু প্রকাশিত রাখা প্রেমিক মনের জন্য।
আমি তোমার প্রেমিক হব,
প্রেমিক হয়ে প্রেমের দাম দেবো।
পৃথিবীর অন্য কারো মত করে নয়,
ভালোবাসা আমাদের বেঁচে রবে তবু-
বাঁধা সব করে জয়।
তার পর সুখি হব নিশ্চতকারী স্রষ্টার অনুগ্রহ নিয়ে
হারাবে না সুখ কভু দুজনার ছোট্ট এই প্রাণে।
কল্পনার শেষকাল এলে, বেলা ফুরাবার কালে
দেখলাম তুমি কার দিকে চেয়ে আছো যেন
উদাস তাকিয়ে কোন অদৃশ্য ভাবনার মুখ পানে,
চেনা চেনা মনটারে পেতে কাছে।
আমার অবাক লাগছিল!
তখন অবাক হয়ে গেছি আমি,
যখন দেখি বয়সে অন্য তুমি
জীবনের অন্য বেলা এসেছে তোমার।
কষ্টকর অনুভূতি গাঢ় হয়ে উঠল তখন।
এখন আমার সেই মন নেই আর
নেই সেই ভালোবাসা আর ভালোলাগা গুলো,
যেন গিয়েছে হারিয়ে কেউ হারাবার সাথে সাথে
হারানোর পথে পথে গেছে রেখে তারই প্রমাণ।
এখন মনে আমার বিরহ হয়েছে স্পষ্টতর
আঘাতের গন্ধ ছড়িয়েছে চারিদিকে,
পূর্বে কতবার মনে মনে আমি গেছি মরে মন চেয়ে
তাই ভেবে লজ্জানত আজ আমি তোমার সম্মুখে।
আর আমি কল্পনায় চাই না ভাসতে,
আমি আর চাইছি না অভিমানে আড়ালে থাকতে,
চোখের তৃষ্ণা না হোক পূর্ণ, অভিযোগ নেই কোন তার
তোমার কাছে আমার ভালোবাসা আছে চাইবার।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





