গাছের ভেজা পাতা গুলো বৃষ্টি ধরে রেখেছে। একটার গায়ের সাথে আরেকটা কেমন জড়সড় হয়ে লেগে আছে, যেন ছোট্ট মেয়েটার অজানা ভয়ের জড়সড় প্রতিচ্ছবি। একজন বাবা ছাতা মাথায় বাড়ি ফিরছিলেন এ পথ দিয়ে। আমার দিকে তাকিয়ে দেখলেন একবার। আমি বৃষ্টিতে ভিজছিলাম। আমার লেখা হচ্ছে না কিছুই, তাই মন খারাপ হয়ে আছে। বৃষ্টিতে ভিজছি প্রথম থেকেই। বৃষ্টি এখনো থামছে না। ভাবছি ক'দিন আগেও আমার নিয়মিত লেখা পোষ্ট হত। আমি কবিতা ভালবাসি তাই কবিতার জন্য লিখতে বসতাম। কখনো কখনো কানে হেড ফোন থাকত, আবার কখনো টাইপ করার জন্য ফোন ব্যবহার করতাম। বেশ কিছুদিন ধরে আর হচ্ছে না লেখা। আমার সুন্দর মনটা কে যেন অন্যের করে দিয়েছে। আমি আর মন থেকে আগের মত সুখ পাই না। মিথ্যে দায় চাপিয়ে কেউ মনটা আমার হরণ করে নিয়েছে। আমার সব সুযোগ সুবিধা হতে আমি বঞ্চিত হয়ে গিয়েছি। তাই কষ্ট অনেক মনে। এখন কিন্তু বৃষ্টিস্নাত বিকেলটা আমার বৃষ্টি ভেজা বিকেল করে নিয়েছি। কেউ ডাকলেও আর শুকনো থাকতে যাব না। সদ্য প্রস্তুত হয়ে নামা বৃষ্টিতে ভেজার অনুভূতি কি না ভিজলে পাওয়া যায়? তবে মজা নেই কোন! ঐ লোকেরা যা বলে তাই ঠিক। যাইহোক ঘরে ফিরলে আজ আর চোখের জল ফেলব না। আবেগে চোখে জল আসে আমার। ভার্সিটিতে যা হয়েছে তা ভাবলেও ভয় লাগে। মনে হয় কখনোই আর ভাল করতে পারব না। বাকি সেমিস্টার গুলো নিয়ে বেশ চিন্তা হয়। প্রায়শই মনে হয় এই জীবনটা আর ভাল লাগে না আমার। আমার একটা লেখা থেকে অন্য লেখা খুব আলাদা হয়। লেখা গুলো অনেক সময়ের ব্যবধানে লেখা আমার। জানি না কেউ সেভাবে দেখেন কিনা আমাকে, কিন্তু আমার তবু লিখে যেতে ইচ্ছে করে। অনেক অনেক ভাল লেখা লিখতে ইচ্ছে করে। অথচ এসব কি যেন হচ্ছে আমার জীবনের সাথে। আমি বৃষ্টির মত হয়ে গেছি। চোখের বৃষ্টি থামে না আমার।
আমি বৃষ্টির মত হয়ে গেছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(
চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন
নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা
আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন
"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন
মিথ্যে বলতে পারি না

ছবি নেট
মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।
মিথ্যে... ...বাকিটুকু পড়ুন
"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"
"কর্পোরেট_ফ্যাক্ট_২১"

সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।