প্রিয় মুখ ভেসে উঠে স্মৃতির ভেতর
অস্পষ্ট আদর ছুঁয়ে যায় এই মনে,
খুব গোপনে প্রেমের সূক্ষ্ম আলিঙ্গনে
ভালোবাসা তার পেয়ে বসে এ জীবনে।
জানি না কিভাবে হল এই পরিচয়,
ভুলেছি কি ভাবে সব অতীতের এত পরাজয়!
আমার হৃদয়টাকে বিরহের শত জ্বালা হতে
ভালোবেসে করেছে সে জয়।
যখনই একাকী জীবনে-
এসেছে আমার দুঃখ বেদনার ভয়,
তখনই চেনা এই ভালোবাসা এসে
দিয়েছে পাল্টে সেই সময়।
রাতের ঘুমের মধ্যে কিংবা দিনের কাজের মধ্যে
করে থাকি অনুভব তারে,
ভালোবাসায় সে অনন্যা সুন্দরীতমা।
অনুভূতি হতে এতদিনে হয়েছে সে চিরচেনা।
হৃদয় আমার তারে খুব করে কাছে পেতে চায়
ভয়ে ভয়ে থাকি তাই যদি কভু হারিয়ে সে যায়।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



