ভালোবেসে এতো অভিনয় কর কেন?
ভালোবাসা কারো মিথ্যে হয় না কখনো।
মিথ্যাচারের দেয়াল দিয়ে
ভালোবাসার আনন্দ আমার দিয়ো না মুছে।
ছোট্ট এই হৃদয়ের পাশে আসো ফিরে,
হৃদয়ে হৃদয় মালা করে
অভেদ এ অন্তরটা ভালোবাসা দিয়ে দাও ভড়ে।
ওগো প্রেমের অপ্সরী, অভিমান যাও তুমি ভুলে,
জ্যোৎস্না রজনী তলে-
প্রেমের প্রমত্ত আবেদন নাও মেনে।
বিরহজ্বালার মাঝে অলক্ষিত ভাবে পথ চলা
কিংবা অবহেলিত বা বঞ্চিত হয়ে জীবন পার হওয়া
ভালো লাগে যদি তবে চাইব না ভালোবাসা আর
একাকীই রয়ে যাব নিরবে স্মৃতি হয়ে তোমার।
তাছাড়া অন্য উপায় নেই বাকি কোনো,
অচেনাই রয়ে গেছে কাঙ্ক্ষিত মুখচ্ছবি তোমার।
আমি ভালোবাসি তোমার অশরীরিণী মনটাকে,
প্রেমাত্মার কাল্পনিক ছোঁয়া
দারুণ মুগ্ধ করে আমাকে,
কিন্তু বাস্তবে কোথাও দেখিনি তোমাকে।
তবুও তোমার ক্রোধ, তোমার আবেগী ভালোবাসা
সব অনুভব করি আমি।
তোমাকে তাই অনেক বেশি ভালোবাসি
ব্যাকুল হৃদয় নিয়ে তোমার আশায় বসে থাকি।
সময়কে অনুরোধ করি পাইয়ে দিতে তোমায়।
কালের সাক্ষী হারিয়ে যায় মেনে হার,
পারে না চেনাতে তবু প্রেমিকার মন
যা আছে গোপনে মিশে গিয়ে প্রাণে প্রাণে
ভালোবাসা হয়ে দুজনার।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



