somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘুর ভোট

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ এর নির্বাচন ছিল সত্যিই অবাধ ও সুষ্ঠু। প্রায় সকলেই নির্ভয়ে ভোট দিতে পেরেছে। ঐ দিন সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের সাথে কথা হয়েছিল। তাদের মতে এত শান্তিতে তারা আর কখনো ভোট দিতে পারে নি। ধন্যবাদ সরকারকে। তবে একটা কথা তাদেরকে বলতে শোনা যায় অন্তত আমি নির্বাচনের সারাদিনে বহুবার ঐ সম্প্রদায়ের লোকদের কাছ থেকে শুনতে পারি, "আমরা নৌকায় ভোট দিলেও মানুষে কয় নৌকায়, না দিলেও কয় নৌকায়।"

এই অবস্থাটি পাকিস্তান-ভারত যুদ্ধের পর থেকে বিরাজমান বলা যায়। পাকিস্তান এ দেশের হিন্দুদেরকে শত্রু ঘোষণার পর(১৯৬৫) থেকে অন্তত এ দেশের হিন্দুদের রাজনৈতিক অবস্থার খুব বেশি পরিবর্তন হয় নি। ২০০১ এর নির্বাচনের পর চারদলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের অকথ্য নির্যাতনের কথা অনেকেরই মনে আছে। এবার অন্তত সে কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলার উপক্রম হয়েছিলো। বিধি বাম।

শেখ হাসিনা যদিও তার নেতা কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন, কিশোরগঞ্জের কুলিয়ারচরে বি এন পি সমর্থন করার দায়ে আওয়ামী লীগ দ্বারা সংখ্যালঘু নির্যাতিত(আজকের সমকালের শেষ পাতায় সচিত্র প্রতিবেদন দেখুন)। আরো ঘটনা ঘটছে, ঘটতে পারে। আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতন করে না বা কম করে, এ ধরণের পরিসংখ্যান বা ইতিহাস নেই। আবুল বারাকাতের এক গবেষণার ফল থেকে জানা গিয়েছিল, আওয়ামী লীগের শত্রু সম্পত্তিতে হিন্দুর সম্পদ দখলে নেবার ঘটনা বি এন পির চেয়ে বেশি ছিল।

আশা করি শেখ হাসিনার দল অন্তত ঘটনার সত্যতা অস্বীকার না করে সংখ্যালঘুর রাজনৈতিক অধিকারের সুষ্ঠু বাস্তবায়ন করবে

নির্বাচন পরবর্তী সহিংসতার খবর (সমকালের খবরটির অনলাইন লিঙ্ক দিতে পারলাম না, আজকের পত্রিকা দেখতে পারেন সত্যাসত্য যাচাইয়ের জন্য

** ত্রিভুজ নামের এক ব্লগারের বল্গ থেকেঃ
বছরের প্রথমেই আওয়ামীলিগের নেতৃত্বে সংখ্যা লঘু নির্যাতন:

কিশোরগঞ্জ-৬ আসনের চারদলীয় প্রার্থী শরীফুল আলম অভিযোগ করেন, "ভোর ৫টার দিকে কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিটনের ছোট ভাই আব্দুল মনসুর রুবেল ও ভাতিজা জিসানের নেতৃত্বে ২০/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নিত্য লাল দাসের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে এবং বাড়িঘর ভাংচুর করে।"

এ সময় নিত্য লাল দাসের মা, বোন ও স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন শরীফুল।

নিত্য লালকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×