অফুরন্ত রৌদ্রের তিমিরঃ শাহাদাৎ হোসেন
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
..আসিয়াছ যদি তবে ঢেলে দাও অশ্রান্ত ধারায়/তোমার অমৃতরস মুমূর্ষুর তীব্র পিপাসায়;/জ্যোতিপুঞ্জে উদ্ভাসিয়া ঘনান্ধ শ্মশান/কঙ্কাল প্রেতের কন্ঠে জাগাইয়া তোল নব জীবনের উদ্বোধন গান/দিক দিগন্তের ধরণীর মর্ম্মকেন্দ্র ঘন মুখরিয়া/ "স্বাগতম রমজান" গীতিকন্ঠে উঠুক রণিয়া। [রমজান,মৃদঙ্গ]
আমাদের পাঠ্য বইগুলোতে কবিতার যে কদরের বহর ছিল, তাতে এই নাম মনে থাকার কথা না। আমার শুধু দুটো কবিতার কথা মনে ছিল। জাঁহাগীরের আত্মসমর্পণ আর শাহজাহানের মৃত্যুস্বপ্ন। বাঙালি মুসলমান প্রথম আধুনিক কবি শাহাদাৎ হোসেনের জীবনের চরম দুর্ভোগের কারণ ছিল তার দেশ। পাকিস্তান নাকি ভারতীয় ইউনিয়ন। পাকিস্তানের তথাকথিত আদর্শ উজ্জীবিত কবি ঢাকায় এসে পড়েছিলেন ঠিকই কিন্তু তার মন পড়ে ছিল তার গ্রামে, পশ্চিমবঙ্গের বশিরহাটে। প্রায়ই চলে যেতেন সেখানে। ফলে পাকিস্তানের মহান রাষ্ট্রনায়কেরা তাকে নাগরিকত্ব তো দেয় নি, চাকুরিচ্যুত করে পাঠিয়ে দিয়েছে ভারতে। পাকিস্তানের বন্দনা করে কবিতা লিখেও কাজ হয়নি। ভারতেও অবহেলিত হয়েছেন। মৃত্যুর সময় অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য অর্থও ছিল না। বাংলাদেশেও বড় কিছু হয় নি। বাংলা একাডেমী একটা পুস্তিকা বের করেছিল, আবদুল মান্নান সৈয়দ। এখন পাবেন। দাম সাড়ে সাত টাকা।
সম্প্রতি সি পি এম সংখ্যালঘুদের উপর দয়া দেখিয়ে উদ্যোগ নিয়েছে মুসলমান এ কবির মৃত্যুবার্ষিকী পালনের।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন