somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং ডিজাইন ও ভূমিকম্পের সময় করণীয়

১১ ই মে, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং ডিজাইন ও ভূমিকম্পের সময় করণীয়
প্রকৌশলি রুহুল আমিন ও হাসান কামরুল

সাভারে ভবন ধসের পর ভূমিকম্পকে এখন সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কারন বহুতল ভবন ধ্বসের পরপরই বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ারবিগ্রেড থেকে শুরু করে সাধারন মানুষ অক্লান্ত পরিশ্রম করেও উদ্ধার অভিযানে যতোটা সফল হওয়ার কথা ততটা হতে পারেনি। কারন এ ধরনের দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সরঞ্জাম ও দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে। সাভারের সৃষ্ট দুর্যোগ মনুষ্য সৃষ্ট দুর্যোগ। আর এ ধরনের দুর্যোগের ক্ষয় ক্ষতির সীমা পরিধির মধ্যেই সীমাদ্ধ থাকে অর্থাৎ এ ধরনের দুর্যোগের আকার ধরন ও ক্ষয়-ক্ষতির মাত্রা তুলনামুলকভাবে কম হয় প্রাকৃতিক দুর্যোগের বিবেচনায়। প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রৃকৃতিকে অপ্রকৃতিস্হ করে তোলে। প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসযঙেঞর পরিধি ব্যাপাক ও বিস্তৃত। আর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বছরের পর বছর চলতে থাকে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের দীর্ঘ মেয়াদী প্রভাব বিদ্যমান। উদারহরনস্বরুপ, সিডরের কথা মনে হলে এখনো দুর্বিষহ সেসব হতভাগ্য মানুষের অসহায় ছবি আমাদেরকে বিচলিত করে। সিডরের প্রভাব এখনো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিকভাবেই পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সুদীর্ঘ ও তিক্ত অভিঙ্ঘতা। আর এ অভিক্স্ঞাতেকে পুজি করেই বছরের পর বছর পার করছে এ দেশ। সম্প্রতি ইউএনডিপি’র গবেষণায় বাংলাদেশের বিশেষ কিছু এলাকাকে ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ঢাকা শহর অন্যতম। ঢাকার পরে চট্রগ্রাম ও সিলেট শহরের অবস্হান। ঢাকা শহরের নির্মিতব্য ও নির্মিত ভবনগুলোর অধিকাংশই বিল্ডিংকোড মেনে করা হয় না বলে বহুল প্রচলিত বাক্য বাজারে চালু রয়েছে । শুধু বিল্ডিং কোড মেনে চলাই যথেষ্ট নয়; সেই সঙ্গে নির্মিতব্য বহুতল ভবনটি কোথায় গড়ে উঠছে তাও যথেষ্ট বিবেচনায় নিতে হবে। একটা নষ্ট পচা ডোবার উপর বহুতল ভবন করা হলে যতই বিল্ডিংকোড মেনে করা হোক তা প্রাকৃতিক দুর্যোগকে এড়াতে পারবেনা। সম্প্রতি বেশ ক’টি মাঝারি ও ছোট মানের ভূমিকম্প দেশের বিভিন্ন স্হানে অনুভব করা গেছে। এখন স্বভাবতই প্রশ্ন জাগে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতোটুকু? যদি বড় মাপের বা ৬ বা ৭ মাত্রার ভূমিকম্প দেশের ওপর আঘাত হানে তাহলে যে পরিমান ক্ষয় ক্ষতির মুখোমুখি হতে হবে তা মোকাবেলায় আমরা কতোটা প্রস্তুত? সম্প্রতি বেসরকারি এক প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখিয়েছে ৭ মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে আঘাত হানে তাহলে ঢাকা শহরের বিদ্যমান শতকরা ৭০ ভাগ ভবন আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে এমনকি মাটির সঙ্গে মিশে যেতে পারে। এমন পরিস্হিতি মোকাবেলা করতে হলে প্রথমত জনসচেতনা বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।

নতুন বিল্ডিং বা কাঠামো নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:
১। যে কোন বিল্ডিং-এর নকশা তৈরি করার পূর্বেই স্ট্রাকচারাল নকশার বিধিগুলোর অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে সঠিক স্ট্রাকচারাল নকশা না হলে ভূমিকম্পরোধক বিল্ডিং হবে না।
২। বিল্ডিং ডিজাইনের আগেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মাটির গুনাগুণ বিশ্লেষণ ও মাটির ধারণক্ষমতা নির্ভুলভাবে নির্ণয়পূর্বক রিপোর্ট তৈরি করতে হবে।
৩। বিল্ডিং নির্মাণের সময় অভিজ্ঞ প্রকৌশলীদের (সিভিল ইঞ্জিনিয়ার) তদারকি রাখতে হবে যাতে গুণগত মান ঠিক থাকে।
৪। সঠিক অনুপাতে গুনগতমানের সিমেন্ট, রড, বালির ব্যবহার হচ্ছে কিনা দেখতে হবে। কংক্রিটের চাপ বহন ক্ষমতা কোনো অবস্থাতেই ৩০০০ পিএসআই-এর নিচে নামানো যাবেনা । তার জন্য সার্বক্ষণিকভাবে নির্মানাধীন সাইটে দায়িত্বে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কিউব অথবা সিলিন্ডার টেস্ট করতে হবে। কংক্রিটের মিক্সাচারে অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকুন। ঢালাই’র পরে পানির ব্যবহার করে কংক্রিটের কিউরিং করতে হবে।
৫। উচ্চ ক্ষমতা সম্পন্ন রড পরীক্ষাপুর্বক ব্যবহার করতে হবে। রডের বহন ক্ষমতা ৬০ হাজার পিএসআই-এর কাছাকাছি থাকতে হবে। স্ক্র্যাপ বা গার্বেজ থেকে প্রস্তুতকৃত রড ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
৬। বিল্ডিং-এর প্ল্যান ও এলিভেশান দুই দিকই সামাঞ্জ্য থাকতে হবে।
৭। নির্ধারিত ডিজাইনের বাইরে গিয়ে অতিরিক্ত ফ্লোর নির্মাণ করবেন না। বিল্ডিং কোড অনুসারে এক্সপানশান ফাঁক রাখতে হবে।
৮। বেশি পরিমান সরু ও উঁচু বিল্ডিং-এর পাশ হঠাৎ করে কমাবেন না। যদি কমাতে হয় তাহলে ত্রিমাত্রিক ডাইনামিক বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
৯। বিল্ডিং-এর উচ্চতা যদি ভবনের প্রস্থের ৪ (চার) গুণের অধিক হয় তাহলে ত্রিমাত্রিক ডাইমানশন বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
১০। ‘সেটব্যাক’ বা হঠাৎ করে বিল্ডিং-এর পাশের মাপঝোপ কমানো যাবেনা। যদি কমাতেই হয় তাহলে ত্রিমাত্রিক বিশ্লেষণ করে সাইট অ্যাফেক্ট জেনে ডিজাইন করতে হবে।
১১। জটিল কাঠামোগত প্লানের জন্য অবশ্যই ত্রিমাত্রিক ভূমিকম্প বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
১২। ‘শেয়ার ওয়াল’ বা কংক্রিটের দেয়াল সঠিক স্থানে বসিয়ে ভূমিকম্পরোধ শক্তির পরিমাণ বাড়াতে হবে।
১৩। সা¤প্রতিক সময়ে যে হারে ঋষধঃ চষধঃব ইঁরষফরহম ঝুংঃবস (বিম ছাড়া কলাম ও স্ল্যাব) বিল্ডিং তৈরি হচ্ছে, তা মাঝারি ধরনের ভূমিকম্প হলেই ধ্বসে যাবে। সুতরাং বিম, কলাম ও স্ল্যাব বিশিষ্ট বিল্ডিং তৈরি করতে হবে।
১৪। দায়িত্বরত ইঞ্জিনিয়ারকে “বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড” অনুসরণ করে বিল্ডিং-এর প্ল্যান/ ডিজাইন করে ভূমিকম্প রোধক বিল্ডিং নির্মাণ করতে হবে।
১৫। নিচের তলা পার্কিং-এর জন্য খালি রাখতে হলে, ঐ তলার পিলারগুলো বিশেষভাবে ডিজাইন করতে হবে। প্রয়োজনমতো কংক্রিটের দেওয়াল দিয়ে পিলারগুলোতে বেষ্টনীবদ্ধ করতে হবে।
১৬। বিল্ডিং-এর ‘বিমের’ থেকে ‘পিলারের’ শক্তি বেশি করে ডিজাইন করতে হবে। কমপক্ষে ২০% বেশি করতে হবে।
১৭। মাটির গুণাগুণের ওপর ভিত্তি করে যথাযথ ফাউন্ডেশন প্রকৌশলগতভাবে যাচাই বাছাই করে ডিজাইন করতে হবে।
১৮। ৫ ইঞ্চি ইটের দেয়ালগুলো ভূমিকম্পের জন্য আদৌ নিরাপদ নয়। তাই এই দেয়ালগুলো ছিদ্রযুক্ত ইটের ভিতরে চিকন রড দিয়ে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে তৈরি করে ‘লিন্টেলের’ সাথে যুক্ত করে দিতে হবে। সবদিকে ‘লিন্টেল’ দিতে হবে। বিশেষ করে দরজা বা জানালার খোলা জায়গায় চিকন রড দিয়ে ৫ ইঞ্চি ইটের দেয়াল যুক্ত করতে হবে।
১৯। মনে রাখতে হবে, নতুন বিল্ডিং নির্মাণে ভূমিকম্প-প্রতিরোধক নিয়মাবলি প্রয়োগ করলে, শুধুমাত্র ২-৩% নির্মাণ খরচ বৃদ্ধি পায়।
ভূমিকম্পের সময়ে করণীয়:
১। মানসিকভাবে শান্ত থাকুন ও অন্যদের শান্ত রাখুন।
২। বিল্ডিংটি বিম ও কলামের কাঠামোর ওপর নির্মিত হলে কলামের গা ঘেঁষে থাকুন। আর বিল্ডিংটি দেয়াল-নির্ভর হলে বাইরের কাছাকাছি কোনো কক্ষে অবস্থান নিন। যাতে বড় ধরনের ক্ষতি হয়ে গেলেও উদ্ধার-কর্মীদের খুঁজে পেতে সুবিধা হয়।
৩। লিফট্ ব্যবহার করবেন না।
৪। বিদ্যুৎ চলে যেতে পারে, সেক্ষেত্রে টর্চ ব্যবহার করুন।
৫। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হতে পারে, সজাগ থাকুন।
৬। মাথায় হেলমেট, কুশন বা বালিশ দিয়ে দরজার নিচে অথবা লোহার টেবিলের নিচে আশ্রয় নিন।
৭। মাটির বাড়ি ও পরিত্যক্ত বিল্ডিং থেকে যথাসম্ভব দূরে থাকুন।
ভূমিকম্পের সময় রাস্তায় থাকলে করণীয়:
১। খোলা জায়গায় অবস্থান নিন, শান্ত ও সচেতন থাকুন।
২। দৌড় দেবেন না।
৩। ঝুঁকিপূর্ণ বাড়িঘর থেকে দূরে থাকুন।
৪। মাটির বাড়ি থেকে নিরাপদ জায়গায় চলে আসুন।
৫। পুরাতন বিল্ডিং থেকে দূরে থাকুন।
৬। বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।
৭। ঢালু জায়গা বা দেয়াল থেকে দূরে থাকুন।
চলন্ত গাড়িতে থাকাকালীন সময়ে করণীয়:
১। চলন্ত গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখুন।
২। খোলা জায়গায় গিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে অবস্থান নিন।
৩। বৈদ্যুতিক তার থেকে গাড়িটি দূরে কোথাও পার্কিং করুন।
৪। দেয়ালের পাশে বা গাছের নিচে গাড়ি পার্কিং করবেন না।
৫। যদি খোলা জায়গা না থাকে, তাহলে গাড়ির গা ঘেঁষে বসে পড়–ন।
পরিশেষে সরকারি বেসরকারি বা ব্যক্তিমালিকানায় যেসব বহুতল ভবন নির্মিত হচ্ছে তা পর্যবেক্ষনের জন্য সরকারের বিশেষ মনিটরিং সেল থাকা প্রয়োজন। রাজনৈতিক বা অন্যকোন বিবেচনায় বহুতল ভবনের ডিজাইন অনুমোদন দেয়া যাবেনা। ডিজাইন অনুমোদনের পুর্বে প্রস্তাবিত স্হানের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও প্রকৌশল বৈশিষ্ট্য পর্যবেক্ষন করে অনুমোদন দিতে হবে। সর্বোপরি দেশের মানুষকে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সচেতন করে তোলতে হবে। দুর্যোগ ব্যবস্হানা মন্ত্রনালয়কে আধুনিক উদ্ধার সরঞ্জামি ও যন্ত্রপাতি নির্ভর স্বয়ং সম্পুর্ণ মন্ত্রনালয় হিসেবে গড়ে তোলার সময় এসেছে। এবং সামনের বাজেটে যেন যন্ত্রপাতি ক্রয়ে দুর্যোগ মন্ত্রনালয়কে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয় তার জন্য সরকারের প্রতি অনুরোধ রইলো।
হাসান কামরুল: ভূতত্ত্ববিদ ও প্রকৌশলি রুহুল আমিন : নির্মাণ প্রকৌশলী ।
যশমবড়ষড়মরংঃ@মসধরষ.পড়স



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×