somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন উড়ো চিঠি

২৫ শে মে, ২০১৬ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমোরেড,
আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি।

আপনার মনে আছে শেষ চিঠিতে আপনাকে তনু হত্যার ব্যাপারে বলেছিলাম? জেনে অবাক হবেন ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে। ৩ জনের স্পার্মও নাকি পাওয়া গিয়েছে। আপনারা বিশ্বাস করবেন না। এসব ডাহা মিথ্যা কথা। আমি আবার বলছি তনু নামের কোন মেয়েই ছিলো না। সব মিডিয়ার সৃষ্টি।

জানেন যুদ্ধের আগে আওয়ামীলীগ যেভাবে নির্বাচনে জয়ী হতো এখনো ঠিক সেভাবেই ব্যালট বিজয় ঘটে।।যোগ্য প্রার্থীদের সবাই এমনকি মৃত মানুষেরা এসেও ভোট দিয়ে যায় জেনেও খুশি হবেন হয়তো। এমন সম্ভব হচ্ছে শুধুমাত্রই গণতন্ত্রের কল্যাণে। গণতন্ত্র এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

মনে পড়ে পার্বত্য অঞ্চল নামক একটা অঞ্চল ছিলো? যে অন্চলে ক্ষুদ্র কয়েকটা জাতি বাস করতো? সেখানে আজ আমাদের বৃহৎ জাতি গিয়েছে। কোন সমস্যা ছাড়াই জংলীরা তাদের জায়গাগুলো দিয়েছে। আশা করি বাকি যেগুলো আছে সেসব জায়গাও দিয়ে দিবে।

ভালো কথা বলতে তো ভুলেই গেলাম। এইমাসেই ৫ জনকে আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তারা পৌছেছেন তো ঠিকমত? প্রতিউত্তরে জানালে খুব ভালো হতো। সাথে কয়েকজন ছোট বাচ্চাও আসার কথা। পরীক্ষার রেসাল্ট খুব বেশি ভালো হওয়াতে তারা নিজের ইচ্ছাতেই গিয়েছিলো।

আমাদের দেশের বিচার ব্যাবস্থার কথা শুনলে খুব বেশি খুশি হবেন। এদেশের জনগণ তাদের ভোট দিয়ে যাদের নির্বাচিত করেন তাদের কয়েকজন দিব্যজ্ঞান সম্পন্ন। কখন কি কেন ঘটেছে তারা সব বলে দিতে পারেন। দেশের পুলিশ বেকার পড়ে থেকে জণগনের সেবায় নিয়োজিত রয়েছে।

আজ আর নয়। ভালো থাকবেন। দেশের কথা সবাইকে জানাবেন। আপনাদের মৃত্যু সার্থক ছিলো। জয়তু বাংলা।

ইতি
আপনারই অনুজ
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১:৫৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×