somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ এবং আমাদের মন্তব্য

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোথাও কোন সমস্যা হয়েছে... পুলিশ নাই কেন এখানে?! শালা ঘুষখোরের দল।

রাস্তায় পুলিশ নেমেছে... টাকার অভাব পড়সে রে! টাকা খুঁজতে বের হইসে!

আমাদের দেশের পুলিশের এখন এমন অবস্থা রাস্তায় নামলেও দোষ না নামলেও দোষ। আমরা যারা তাদের ব্যাপারে এমন কিছু বলি তারা কি কখনো চিন্তা করেছি তাদের পরিশ্রমের কথা? তাদের দিন রাতের ডিউটির কথা?

আমার একজন নিকট আত্মীয় এডিশনাল এসপি। তাকে দেখেই আমার ধারণা হয়েছে পুলিশ সম্পর্কে। আমরা শুধু তাদের গুটি কয়েকজনের খারাপের ব্যাপারটা দেখে সবাইকে খারাপ বলি। পুরো পুলিশ ফোর্সটাকেই খারাপ বলি। কিন্তু তারা যে কি পরিমাণ কষ্ট করে ডিউটিতে থাকে তা দেখি না। আমরা যখন সবাই মিলে কোন ছুটিতে ঘুরতে যাই তখন তারা থাকে আমাদের কিছুটা হলেও নিরাপত্তা দেওয়ার জন্য। তাদের এসব পরিশ্রম না দেখে আমরা শুধু দেখি তাদের ঘুষ খাওয়া।

যে বেতন পেয়ে একজন সরকারী কর্মচারী রুমে পায়ের উপর পা তুলে বসে থাকে ঠিক সমান পরিমাণ বেতন পেয়েই একজন পুলিশ সারাটা দিন টহলে থাকে। মাঝেমধ্যে জীবনটাকে খুলে রেখে রেইডে যায় ঠিক সেই পরিমাণ বেতন পেয়েই। আর আমরা তাদেরকেই খারাপ বলি। শুধু আমাদের কাজ করে দিলেই তারা ভালো নাহলে তারা খারাপ।

একটা জিনিষ আমরা কখনো চিন্তা করি না যে তাদের উপরেও অনেক মাথা আছে যাদের অর্ডার ছাড়া তারা একজনের একটা কেশও তুলতে পারবে না! পুলিশ কেন এই কাজটা করে নাই! তারা খারাপ। তারা যাই করে সেটাই খারাপ। শুধু এসি রুমে বসে পায়ের উপর পা তুলে তাদের আদেশ দেন তারাই ভালো। তাদের আমরা কিছুই বলি না। সব দোষ পুলিশের। যত দোষ নন্দ ঘোষ! তাই বলে আমি এইটা বলছি না যে পুলিশ ফোর্সে খারাপ কেও নেই। খারাপ আছে অবশ্যই। কোথায় খারাপ কেও নেই বলুন। একটু খোঁজ নিয়ে দেখুন। হয়তো এমন অনেকেরই খবর পাবেন যারা দুর্নীতি দমন কমিশনে থেকেই দুর্নীতি করছেন। পার্থক্য একটাই তারা লুকিয়ে করছেন।

তাই পুলিশের উপর মন্তব্য করার আগে একটু ভেবে দেখুন।বুঝতে পারবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ১০:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×