somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিরোনামটা হয়তো অন্যরকম হতে পারত, কিন্ত অত্যন্ত দু:খভারাক্রান্ত মনে এটাই সঠিক মনে হলো ।
বিগত ১৫ / ২০ দিন যাবত এক রোগী নিয়ে মহা-সমস্যায় আছি, রোগী একটি দপ্তরে ছোটখাট চাকুরে,
সাদাসিধা জীবন যাপন, হঠাৎ কিনা ডাক্তার বলে, " আপনার কিডনী খারাপ হয়ে গেছে, দ্রুত কিডনী
ট্রান্সপ্লান্ট করতে হবে নাহলে আগামী ৯০ দিনের মাঝে মারা যেতে পারেন । বলুন দেখি সংসারের অবস্হা এহেন
অবস্হায় কি হতে পারে ? চারিদিকে কান্নার রোল, ছোট ছোট দুটো বাচ্চা পড়া লেখা করছে তাদেরই বা কি হবে ?
একজন বন্ধুর সহায়তায় দ্রুত ভারত গেল ,আশা ভালো ডাক্তার যদি কোন উত্তম চিকিৎসা বা আশার বানী শোনাবে !
সবই গুড়েবালি , একই কথা, দ্রুত কিডনি পাল্টান অর্থাৎ ৮/১০ লক্ষ টাকা খরচ করুন, যেন নূতন জীবন দান করবে ।

আজকাল অধিকাংশ ডাক্তারদের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, কোন রুগী হাতে আসলে মাছ ভাজার মতো উলট পালট করে রস নিংড়ে মৃত্যু অবধি দেখে ছাড়ে, তবুও বলবে না , কোন ডাক্তার তার উপযুক্ত বা কোথায় তার জন্য ভালো চিকিৎসা অপেক্ষা করছে ।টাকার নেশায় মানবিকতা দেখানোর কোন সুযোগ নাই ঐ রোগীর প্রতি । মনে হয় রোগী কেন কঠিন রোগাক্রান্ত হলো, এটা তার পাপ আর রোগী সমাজে একজন দাগী পাপী !

আমরা জানি চিকিৎসা শাস্ত্রে বলা হয়ে থাকে, যে রোগীর একটা কিডনী ভালো আছে সে ভালো ভাবেই বাচঁবে, তাই একসময়
ডাক্তাররা একটা কিডনী দান করতে উৎসাহিত করত, কিন্ত যার দুটোই কাজ করেনা, সে কি ভাবে বাচঁবে ? প্রচলিত মতে
এই অবস্হায় দুটো চিকিৎসা আছে , ১) ডাইলোসিস ২) কিডনী প্রতিস্হাপন ।
দুটোই ব্যয়বহুল চিকিৎসা, অর্থাৎ টাকা থাকলে আরও কয়টা বৎসর বেঁচে থাক না হলে সোজা কবরের রাস্তায় হাঁটো।

রোগীর কোন বিকল্প না থাকায়, পরিবারে অঝরো ধারায় কান্না আর থামছে না । রোগী অনবরত প্রলাপ বকছে আরও কয়টা বৎসর বাঁচতে পারলে ছেলে দুটোকে মানুষ করে যেতে পারতাম, এখন কি হবে ???
হন্যে হয়ে বিভিন্ন স্হানে খুঁজতে শুরু করলাম কোন উপায় আছে কি ?
অবশেষে নিকষ কালো অন্ধকারে, এক বিন্দু আশার আলো হাতছানি দিয়ে ডাকছে ।বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা আমাদের দ্বারপ্রান্তে অথচ কোন কিডনী ডাক্তার সরাসরি এই চিকিৎসার কথা বলেন না।

সারা বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা "ষ্টেম সেল থেরাপী "



যদিও আমাদের দেশে এই চিকিৎসা ব্যয় সাধারনের হাতের নাগালে নয় তবে একবারে অসম্ভব ও নয় । আমার সেই রোগী এখন আশার আলো নিয়ে আত্মীয় স্বজনের নিকট যাচ্ছে সাড়ে তিন লক্ষের বিনিময়ে এই জটিল পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকা যায় কিনা ।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×