মেয়েদের মটর বাইক শেয়ারিং : আমার ভাবনা
শ্রদ্ধেয় হাসান কালবৈশাখী ও চাঁদগাজী ভাইর লেখার প্রতি সমর্থন রেখে আমার এই ভাবনা । মটর বাইক শেয়ারিং : নিয়ে আমি আগে একটি লেখা দিয়েছিলাম,
তাই মটর বাইক শেয়ারিং এখন আর বিচ্ছিন্ন ভাবনা হতে পারেনা, অনেকের জীবন মৃত্যু ও আতন্কিত ভাবনা ।
Click here

আমাদের দেশের সামজিক ও আর্থিক অবস্হা বিবেচনা করে আরও সিদ্ধান্ত নেয়া উচিৎ ।
এই মটর বাইকে উঠে প্রথম তীব্র সমালোচনায় পড়ে ছিলেন , শামীম সিকদার (বসে ছিলেন পা দুপাশে দিয়ে ।)
তখন অনেক মহিলাকে দেখেছি অকথ্য ভাষায় গালিগালাজ করতে ।
তখন তিনি এই কাজটি করে ছিলেন জিদের বশে দু:সাহসিক কাজ, যা অন্য নারীরা চিন্তাও করতনা ।
এখন সময়ের পরিবর্তন ঘটেছে, জীবন ও জীবিকার প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রামের মেয়েরা মটর বাইক শেয়ারিং করে ।
এই পরিবর্তনের সাথে সাথে আমাদের মন-মানসিকতার কতটুকু পরিবর্তন ঘটেছে তাও বিবচেনা করতে হবে ।
মটর বাইক শেয়ারিং করে আমি দেখেছি, পিছনে বসা যাত্রীর কোন সাপোর্ট থাকে না, সেক্ষেত্রে চালক যদি খুব দ্রুত
চালায় বা আনাড়ী হয় তবে সমূহ বিপদ ।
মটর বাইক শেয়ারিং বা মেয়েদের মটর বাইক শেয়ারিং আমি প্রথম দেখি থাইল্যান্ডে সম্ভবত ৪/৫ বৎসর আগেই ।
সেখানে বাইক চালকরা অত্যন্ত দক্ষ এবং আলাদা পোষাক পড়তে হয়, যেন যাত্রী বুঝতে পারে তার চালক দক্ষ এবং
রাইড শেয়ারিং নিরাপদ হবে । সেখানের মেয়েরা প্যান্ট সার্ট পড়া স্মার্ট এর্ং নির্ভাবনায় চলে, রাত ১২টার পরও তাদের
মটর বাইক শেয়ারিং করতে দেখেছি ।
======================================================================
উপরোক্ত বক্তব্য আলোকে আমার চিন্তা ভাবনা :
১) যে কোন চালককে রাইড শেয়ারিং এর নীতি মালায় আসতে হবে ।
২) চালককে অবশ্যই দক্ষ হতে হবে এবং নির্ধারিত পোষাক পড়ে মটর বাইক চালাতে হবে ।
৩) মটর বাইক চালকের নির্দিষ্ট একটি নম্বর থাকবে যা দিয়ে যে কোন সময়ে শনাক্ত করা যাবে ।
৪) রাইড শেয়ারিং সময়ে যাত্রীর পোষাক "উপযুক্ত মানের" হতে হবে ।
৫) রাইড শেয়ারিং মটর বাইক সমূহ নির্ধারিত মানের হতে হবে । যেমন, পিছনে শক্ত কেরিয়ার থাকবে,
নীচে পা রাখার ব্যবস্হা থাকবে,চালকের পরিধানে বিশেষ ধরনের জ্যাকেট থাকবে, যার পিছনে
ধরার মত ব্যবস্হা থাকবে, অথবা সিট বেল্টের ব্যবস্হা থাকবে ।
৬) উভয়ের হেলমেট পড়া বাধ্যতা মূলক থাকবে । ( বর্তমানে ৮০% তা পালন করছে )
৭) বাইকের ফিটনেস বাধ্যতামূলক এবং ৩ মাস অন্তর অন্তর পরীক্ষা করতে হবে ।
( বাইকের ত্রুটির কারনে দুর্ঘটনা বেশী ঘটে )
৮) মটর বাইক শেয়ারিং সময়ে শহরের মধ্যে ৫০ এবং শহরের বাহিরে ৮০ এর উর্ধে চালানো যাবে না ।
৯) সর্ববামে মটরবাইক লেন নির্ধারন করা উচিৎ এবং ফুটপাত বা ডানে অন্য লেনে যাতায়ত করলে বড়
ধরনের জরিমানা থাকা দরকার ।
==================================================================

..................................................... নইলে মৃত্যু ঝুঁকি থাকবেই .......................................................
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



