বাবা তুমি কেমন আছ?
২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা কেমন আছ তুমি? দুয়া করি আল্লাহ যেন তুমাকে যেন সব সময় জান্নাতের সর্ব শ্রেষ্ঠ স্থানটিতে রাখে । আজ কেন জানি তুমাকে খুব বেশি মনে পরছে, ছোট বেলায় সন্ধ্যা হলে বাহিরে শীতল পাটি বিছিয়ে তাতে বসে গান, আর মদিনার গজল শুনাতে সেই গান আর গজল আজও আমার কানে বাজে । তুমার খুব ইচ্ছা ছিল মদিনার মাটি দেখার, তুমার সেই ইচ্ছা পুরন করার মত সামর্থ্য তখন আমার ছিলনা। আমার ভবিষ্যৎ নিয়ে তুমি সব সময় চিন্তিত থাকতে । তুমি না থাকলে আমার কি হবে। বাবা তুমার দুয়ায় অনেক ভাল ও সুখে আছি কিন্তু সেই সুখের দিনের সাথী তুমি হলেনা, যখন দুঃখের নদিতে সাঁতরাচ্ছিলাম আমাকে তীরে পৌঁছার রাস্তা দেখিয়ে তুমি নিজে চলে গেলে অজানার দেশে যেখান থেকে তুমি আর কোন দিন ফিরবেনা। অসুখ হলেই তুমি আমাকে কাছে বসিয়ে মায়ের হাতটি আমার হাতে রেখে বলতে তর মাকে তর হাতে দিয়ে গেলাম তুই দেখে রাখিস, তাকে কষ্ট দিসনা। বাবা তুমার সেই আদেশ আমি আজও মেনে চলেছি, সাধ্যমত মাকে সুখে রাখার চেষ্টা করছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন দেখে রাখতে পারি সেই দুয়া করি আল্লাহর কাছে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন