কালো মেঘে ছেয়ে গেছে বাংলার মুখ
ভয়ে সঙ্কিত দুরুদুরু বুক।
অসতের দল আজ হায়নার রুপে
করিছে মাতন সেতো বাংলার বুকে।
পাপিদের পাপাচার বাধাহীন পাখী
লোকালয়ে বিচরণ শুধু চেয়ে থাকি।
ভয় হয়, ভয় হয়, ভয়ে মরি হায়!
দানবের থাবা হতে নিস্তার নাই।
মুজিবের কণ্ঠ, ভাষানীর নীতি
জিয়ার শাষন আর নজরুলের গীতি।
আসিবে না সেকি কভু মানবের তরে?
শান্তি ফিরাতে বাংলার ঘরে।
লাগাম টানিয়া বলিবে খামোশ
প্রতিবাদে করিবে না কখনো আপোষ।
হারায়েছি যাহা আর ফেরাবার নয়
আধারে ঘনায়ে রাত ভোর হবে নিশ্চয়!
স্বপন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

