আমাদের নারী সমাজ যেখানে নারীর ক্ষমতা বৃদ্ধির জন্য ক্রমাগত নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন, সেইখানে আমাদের প্রধান দুই নারী নেত্রী দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েও ক্ষমতার দাম্ভিকতায় হরাকে সরা জ্ঞান করে চলেছেন প্রায় প্রতিনিয়ত । ক্ষমতার দাম্ভিকতা তাদের দুইজনকেই এতোটাই গ্রাস করেছে যে, তারা এখন দেশের নাগরিকদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা ভূলে গিয়ে পুরো দেশটাকেই তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মনে করে, ভোগ দখলের প্রতিযোগিতায় নেমে পড়েছেন । আর দলের নেতাকর্মীদের তারা ব্যবহার করছেন, আগের দিনের অত্যাচারী রাজা-বাদশাদের জনগনের রক্তচোষা খাজনা আদায়কারী পাইক-পেয়াদা সমমানের চাঁদাবাজ ও দূর্নীতিবাজ নামের আধুনিক সময়োপযোগী বাহিনী হিসাবে । তারপর নিজদলে যাতে কারো প্রশ্নের বা প্রতিদ্বন্ধির সম্মুখিন হতে না হয়, তার জন্য সদা নিয়োজিত থাকে প্রকাশ্য ও গুপ্ত ঘাতকের দল । তাইতো তাদের দলে অনেক অভিজ্ঞ ও পুরনো জাদরেল জাদরেল নেতা থাকা সত্বেও নিজ মান-সম্মান ঠিক রাখার জন্যে, কদাচিত প্রান রক্ষার তাগিদেও, তাদেরকে পা ফেলতে হয় অনেকটা মেপে মেপে, অতি সাবধানে, পাছে না ঘাতকের শিকারে পরিনত হয় । আর দেশের জনগনকে সময়মত শায়েস্তা করার জন্য আছে জনগনেরই অর্থে গড়া ও পরিচালিত সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনানুযায়ী বিজিবি-সেনাবাহিনীও থাকে সদা প্রস্তত । ক্ষমতার মোহচ্ছন্নতার কারনে মানুষ নামক জনগনের জীবনের মূল্য এখন তাদের কাছে পিপিলিকার সমপর্যায়ে । জনগনের দাবী-দাওয়া তাদের কাছে পিপিলিকার কামরের ন্যায় যন্ত্রনায়ক বিধায়, পদতলে পিপিলিকার ন্যায় পিষ্ট করতে তাদের বিবেকে এতোটুকু নাড়া দেয় না । এখন যেন ভবিষ্যতের ঐতিহাসিক বিভিষিকাময় হত্যাকান্ডগুলির বাস্তবায়ন চলছে তাদের রাজনৈতিক উচ্চবিলাসগুলি চরিতার্থের নিমিত্তে । তাদের এই সকল বিবেক বর্জিত, মানবতাহীন কর্মকান্ডগুলি যে জনগনের মাঝে তাদের দলীয় অবস্থান ক্রমশ দূর্বল থেকে দূর্বলতর করে ফেলছে, সেইদিকে তাদের মোটেও ভ্রুক্ষেপ নেই । দূর্নীতির মাধ্যমে লোপাট করা জনগনের টাকায় যেন, তাদের করা সব অন্যায়-অবিচার ধূয়ে মুছে যাবে ! তাদের এই চরম স্বেচ্ছাচারিতা খুব দ্রুতই তাদেরকে গনবিচ্ছিন্ন করে ফেলছে এবং দলগুলি হচ্ছে একাধারে অভিজ্ঞ নেতাশূন্য ও মেধাশূন্য সাইনবোর্ড সর্বস্বদলে, যা শেষ পর্যন্ত বাম দলগুলির ন্যায় একনেতার একদলে পরিনত করে কিনা কে জানে । এমনকি তাদের প্রতি ক্রমশ সৃষ্টি হচ্ছে মানুষের অভক্তি, ঘৃনা ও চরম জিঘাংসার । জনগনের মধ্যে তৈরী হওয়া এই জিঘাংসা হয়ত একদিন আমাদের নেত্রীদ্বয়ের ক্ষমতার আত্মোম্ভরিতা জ্বালিয়ে পুড়িয়ে ছার-খার করে দিবে এবং নারীদের ভবিষ্যত রাজনীতিকে করে দিবে কন্টকাকীর্ন । এমনকি অন্যান্য সেক্টরেও নারীদের অগ্রযাত্রাকে করবে বাধাগ্রস্ত । তাই এখনই যদি আমাদের প্রধান দুই নারী নেত্রী, তাদের ক্রমশ ভূল পথে চলার লাগাম টেনে না ধরতে পারেন, তবে তাদের এই ভূলের মাশুল আগামীদিনের নারী নেতৃত্বের প্রত্যাশিদের শতাব্দিকাল পর্যন্ত দিতে হতে পারে ।
নারীদের ভবিষ্যতের রাজনিতিকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়ে যাবেন আমাদের প্রধান দুই নেত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।