somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর মতানুসারে খালেদাজিয়া ভোটচোর হলে ,অার তিনি নিজে ভোটসাধু হলে -নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পূন:প্রবর্তন করা বর্তমান সরকারীদলের জন্য বেশী জরুরী

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অামাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাড়িয়ে প্রায় প্রতিনিয়তই বেশ জোর গলায়ই বলে থাকেন যে, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া 'ভোটচোর' অার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অামলে হাজার হাজার নির্বাচন হয়েছে অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু অর্থ্যাৎ তিনি 'ভোটসাধু' । সর্বশেষ চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনী ফলাফল তার দাবীর পক্ষে বাস্তব উদাহরন । তিনি অারো বলেছেন যে, অাগামী সংসদ নির্বাচন তার অধীনে অবাধ,নিরপেক্ষ এবং সুষ্ঠুই হবে । তিনি যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে কথাগুলি সংসদে দাড়িয়ে বলেছেন ,তাই অামরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, তিনি সত্য কথাই বলেছেন ,কারন প্রধানমন্ত্রী হিসাবে কারো সংসদে দাড়িয়ে মিথ্যা কথা বলার সুযোগ নাই । অামাদের সংবিধানে অাছে কি না জানিনা, তবে, অামার মতে এই অাইন থাকা উচিত যে, প্রধানমন্ত্রী সংসদের ভিতরে হউক বা সংসদের বাইরে হউক-জনগনের সাথে মিথ্যা কথা বললে বা জনগনকে মিথ্যা তত্ত্ব দিলে তার প্রধানমন্ত্রীত্ব চলে যাবে । কারন, প্রধানমন্ত্রী হলো দেশের এক নাম্বার ব্যক্তি- যার কথা বিশ্বাস করে বলেই জনগন তার দলকে ভোট দেয় এবং তাকে বিশ্বাস করে বলেই জনগন লক্ষকোটি টাকা টেক্স প্রদান করে থাকে এবং সেই টেক্সের পয়সা দিয়েই সরকার পরিচালিত হয়ে থাকে । কিন্ত প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলেন, তখন তার উপর জনগনের অার অাস্থা ও বিশ্বাস থাকে না । অার প্রধানমন্ত্রীর উপর যদি জনগনের অাস্থা ও বিশ্বাস চলে যায় এবং জনগন যদি মনে করে যে ,এই প্রধানমন্ত্রীর অধিনস্থ সরকার জনগনের দেয়া টেক্সের পয়সা অাত্মসাৎ করে ফেলবে ,অতঃপর জনগন সরকারকে টেক্স প্রদান বন্ধ করে দেয় ,তখন সরকার ব্যবস্থাই অকার্যকর হয়ে পড়বে ।
সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যদি অাগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ,তবে বর্তমানের সিটিকর্পোরেশন নির্বাচনের ফলাফল অনুযায়ীই যে অাগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হবে, তা খুব সহজেই অনুমান করা যায় । অর্থ্যাৎ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সরকারের প্রভাবমুক্ত, অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু অাগামী জাতীয় সংসদনির্বাচনে জয়ী হয়ে বর্তমান বিরোধীদলীয় নেত্রী যে অাবার রাষ্ট্রীয় ক্ষমতায় অাসছেন, তা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় । কারন ,বিগত সাড়ে চার বছরে বর্তমান সরকারের নানা অপকর্মের কারনে সরকারের প্রতি জনগনের যেরুপ অনাস্থা ও অবিশ্বাস তৈরী হয়েছে, তা অাগামী কয়েক মাস সময়ের মধ্যে পূনরুদ্ধার করা কোনভাবেই সম্ভবপর না । ফলে অাগামী পাচ বৎসর খালেদা জিয়ার সরকারের অধীনে না হয় স্থানীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীর নেত্রীত্ত্বাধীন বিরোধীদলীয় জোটের অংশগ্রহন করা সম্ভবপর হবে ,কারন স্থানীয় নির্বাচনের মাধ্যমে তো অার সরকার পরিবর্তন করা যাবে না কিন্ত জাতীয় নির্বাচনে কিভাবে জেনেশুনে একজন ভোটচোরের অধীনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহন করবেন ? কথিত ভোটেচোর খালেদাজিয়ার অধীনে নির্বাচনে অংশগ্রহন করা মানে তো নিশ্চিতভাবে অাবার খালেদাজিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় অানার পাকাপোক্ত ব্যবস্থা করা নয় কি ! এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী অাগামী টার্মের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সামনে অার কি বা পথ খোলা অাছে ? কারন -নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অত্যন্ত সুকৌশলে অাদালতের মাধ্যমে বাতিল করিয়েছেন । একবার ১৭৩দিন হরতাল পালনের মাধ্যমে ''নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা '' সংবিধানে সংযোজন করতে তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদাজিয়াকে বাধ্য করেছিলেন, অাবার প্রধানমন্ত্রী হয়ে নিজেই অত্যন্ত সুকৌশলে অাদালতের মাধ্যমে '' তা''বাতিল করিয়েছেন । শুধু কি তাই ! নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোদ্ধে এমন কোন অপপ্রচার নাই যে ,বর্তমান সরকারের সকল এমপি-মন্ত্রী ও স্বয়ং প্রধানমন্ত্রী মিলে চালাচ্ছেন না ! সুতরাং অাবার কোন মুখে ''নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা '' পূনরায় চালু করার দাবী করবেন পরবর্তী সরকারের কাছে ? অার ,অান্দোলন করবেন অাবার -এই ব্যবস্থা ফিরিয়ে অানার জন্য ? মনে হয় সেই সাহস অার থাকবে না অাপনাদের । সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী ,নিজেদের প্রয়োজনে , অাপনার ভাষায় ভোটচোর খালেদাজিয়ার অধীনে জাতীয় নির্বাচন এড়াইতে , জনগনের সমর্থন অারো অধিক পরিমানে হারানোর পূর্বেই যথাশীঘ্র সম্ভব সকল দলের সাথে অালোচনা পূর্বক নির্দলীয়, নিরপেক্ষ ,সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী নির্বাচন পদ্ধতি সংবিধানে সংযুক্ত করে নিজদলকে ভবিষ্যতের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন এবং দেশবাসীকেও রেহাই দিন বর্তমানের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×