সরকার গ্যাস স্বল্পতার অজুহাতে ঘোষনা দিয়ে বেশ কয়েক বছর গ্যাসের নতুন সংযোগ বন্ধ করে রাখে, কিন্ত মোটা অংকের উৎকোচের বিনিময়ে অবৈধ পথে গ্যাস সংযোগ অব্যাহত রাখে । প্রথমে সবাই ধারনা করত যে, হয়ত, কতিপয় সরকারী অসাধু কর্মকর্তারা অল্প সংখ্যক অবৈধ সংযোগ দিলেও দিয়ে থাকতে পারে, কিন্ত যখন নির্বাচন সমাগত ,জনগনের ভোট পাইতে হবে, সুতরাং সরকারের তরফ থেকে ঘোষনা দেওয়া হল যে, পর্যাপ্ত গ্যাসের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে । কিন্ত বিধিবাম, দেখা গেল যে, বৈধ সংযোগ দেওয়া বন্ধ হওয়ার পরের বছর গুলিতে, যে পরিমান অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হইয়াছে, বৈধ পথে দিলে হয়ত সামান্য কিছুপরিমান সংযোগ বেশী দিতে হইত । অর্থ্যাৎ, বৈধ সংযোগ বন্ধ করে সরকার শুধুমাত্র জনগনের পকেট কেটে শতশত কোটি টাকা অবৈধ উপায়ে হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিল- সব অসাধু দূর্নীতিবাজ কর্মচারীদের, যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় দেশপ্রমিক । অবৈধ উপায়ে নেওয়া গ্যাস সংযোগের সরকারের অংশের প্রায় ৫০০কোটি টাকা ব্যাংকে জমা পড়ল কিন্ত অবৈধ সংযোগের টাকা বৈধ সংযোগের কোড নম্বর ব্যবহার করতে না পারায় সরকার এই টাকা সরকারের কোষাগারে নিতে পারছিল না । তাই সরকার আবার ঘোষনা দিল যে, যারা আগে অবৈধ সংযোগ নিয়েছিল, তাদেরটা আগে সামান্য জরিমানা নিয়ে বৈধ করা হবে কিন্ত নতুন সংযোগ আপাতত দেওয়া হবে না । ফলে সৎলোকেরা আবারও হয়ে গেল নতুন গ্যাস সংযোগের জন্য নালায়েক নাগরিক । এমনকি, যাদের পুরাতন সংযোগ আছে, তারাও তাদের চুলার সংখ্যা বাড়াতে পারছে না । কিন্ত দূর্নীতিবাজদের কপাল আরো খুলে গেল । অবৈধ সংযোগ বৈধ করার সুযোগ দানের সুযোগে, আবারো অবৈধ সংযোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে । এখন আর গোপনে কিছু করতে হয় না । আগে যেখানে অবৈধ সংযোগ নিতে রাতের আধারে চুপি চুপি গ্যাস সংযোগ দিতে হতো ,সময়ও লাগতো অনেক । কিন্ত বর্তমানে বেশ ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্য দিবালোকেই মাত্র দুইদিনের মধ্যে অবৈধ সংযোগ দিতে সক্ষম হচ্ছে । একটি ডাবল বার্নার চুলা বৈধভাবে পেতে যেখানে খরচ পড়ত মাত্র দশ-বারো হাজার টাকার মতো, এখন অবৈধ উপায়ে পেতে খরচ পড়ছে মোট ষাট হাজার টাকা থেকে একলক্ষ টাকা পর্যন্ত । কি বিচিত্র দেশ আমাদের ! দূর্নীতিবাজরা হলো দেশপ্রমিক, সুতরাং পুরস্কৃত হওয়া তাদের ন্যায্য পাওনা । আর সৎ লোকেরা হলো- নাগরিক অধিকার ভোগের জন্য নালায়েক, সুতরাং ভোগান্তিই তাদের উপযুক্ত পাওনা । এটাই কি সংবিধানমূলে দেশের মালিক- জনগনের কপালের লিখন !
লাগবে নাকি কারো অবৈধ গ্যাস সংযোগ-শহর কিংবা গ্রামে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।