গতকাল ১৫ই ডিসেম্বর ৪৩তম বিজয় দিবসের কয়েক ঘন্টা পূর্বে একুশে টিভির সংবাদ দেখার সময় একটি প্রতিবেদনে চোখ আটকে গেল আমার । প্রতিবেদনে দেখাচ্ছে যে, একজন ৫০ছুই ছুই বয়সের লোক, কখনও ঠেলাগাড়ি ঠেলছে, কখনও বা ক্ষেতে খামারে শ্রমিকের কাজ করছে, আর উপস্থাপক বর্ননা করছেন যে, বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে জীবিকা নির্বাহ করছে ঠেলাগড়ি ঠেলে বা পরের জমিতে কৃষি শ্রমিক হিসাবে কাজ করে । সুতরাং পাঠকেরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতজন বীর শ্রেষ্ঠর একজন হলো বীর শ্রেষ্ঠ রুহুল আমিন । আর বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে ঠেলাগাড়ি ঠেলে ও পরের জমিতে দিনমজুরী করে জীবিকা নির্বাহ করছে । জাতি কি প্রতিদানই দিল স্বাধীনতার বীর শ্রেষ্ঠদের ! একজন বীর শ্রেষ্ঠের প্রতি জাতির প্রতিদান যদি হয় এইরুপ, তাহলে বীরহীন লাখো লাখো শহীদদের প্রতি জাতির প্রতিদানের নমুনা কিরুপ হতে পারে, নিশ্চয়ই আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে কি ? কিন্ত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বা মুক্তিযুদ্ধের পক্ষের দাবীকারীদের, মুক্তিযুদ্ধ নিয়ে যেরুপ উচ্চকন্ঠিত দেখা যায়, তাতে মনে হয় মুক্তিযুদ্ধের শহীদদের চেয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই স্বাধীনতার সুফল ভোগের সবচেয়ে বড় দাবীদার এবং তারা একচেটিয়া ভোগও করছেন কোনরকম রাখঢাক না রেখেই । বীর শ্রেষ্ঠেদের জন্য কিছু স্মৃতি যাদুঘর আর কবরখানা পাকা হওয়াই মুক্তিযুদ্ধে তাদের অবদানের বিনিময়ে শ্রেষ্ঠ পাওয়া । এই সকল স্মৃতি যাদুঘরই হলো বীর শহীদদের রেখে যাওয়া পরিবার পরিজনদের কাছে একমাত্র শান্তনা । মুক্তিযুদ্ধে শহীদদের জন্য সবচেয়ে লজ্জার আর অপমানের ব্যাপার হলো যে, স্বাধীনতার পরের এই ৪৩ বছর সময়ের মধ্যেও স্বাধীনতা যুদ্ধে, বীর শহীদদের একটি পূর্নাংগ তালিকা সরকারের পক্ষে করা সম্ভব হলো না । প্রকৃতপক্ষে ১৯৭১সালের স্বাধীনতা সংগ্রামে কতজন লোক জীবন দিল, তার সঠিক সংখ্যাও কেউ বলতে পারবে না । কোন দেশের স্বাধীনতার জন্য জীবন দিল, এই সকল বীর শহীদেরা, একবার ভেবে দেখুন তো ! অথচ এই সকল বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বা যাওয়ার জন্য আমাদের বিবেকহীন ,স্বার্থপর, প্রচন্ড ক্ষমতালিপসু রাজনীতিবিদেরা কি নির্দয় আর পাষন্ড আচরনটাই না করে চলেছে দিনের পর দ, এই দেশের, ঐ সকল জনগনের সাথে, যাদের অসীম ত্যাগ আর তিতীক্ষার বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি ।
বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তান দিনমজুরী আর ঠেলাগাড়ি ঠেলে জীবিকা নির্বাহ করে -মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির উপযুক্ত প্রতিদানই বটে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।