somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সরকারীদল আওয়ামীলীগ কেন গনঅভ্যুথানের মাধ্যমে নিজেদের প্রস্থান প্রত্যাশা করে ?"

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা যে এখনও শেষ হয়ে যায়নি, তা বর্তমান সরকারই দশম জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রমান করে দিয়েছে ইতিমধ্যে । বর্তমান সরকারীদল আওয়ামীলীগই নিজেদেরকে গনতন্ত্রের ধারক ও বাহক হিসাবে প্রতিনিয়ত জাহির করে বেড়ায়, অথচ এই আওয়ামীলীগই ১৯৭৫সালে একবার একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে গনতন্ত্রের কবর রচনা করেছিল। আবার এই আওয়ামীলীগই জনগনের ভোটের অধিকার, জনগনের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে, সংবিধান থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে প্রকারান্তরে শুধু জনগনের ভোটের অধিকারই কেড়ে নেয়নি, সেই সাথে বিরোধীদলগুলির নির্বাচনে আসার পথও রুদ্ধ করে দিয়েছে । এইখানেই ক্ষান্ত থাকেনি বর্তমান সরকারীদল আওয়ামীলীগ । দলীয় সরকারের পরিবর্তে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্বাচন অনুষ্ঠানের দাবীতে আন্দোলনরত বিরোধীদলকে দমাতে এমন কোন পন্থা নেই যে, সরকারীদল আওয়ামীগ গ্রহন করেনি । এমনকি মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়কেও তারা ঢাল হিসাবে ব্যবহার করে চলেছে- নির্দলীয়,নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবীতে চলমান আন্দোলনকে ঠেকাতে । কিন্ত এই নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন গুলিই কেবল, স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার স্বীকৃতি পেয়েছে- সর্বসাধারন থেকে দেশে-বিদেশের সর্বমহলে এবং এই সকল নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারগুলিই পেরেছে কেবল তাদের পূর্ন মেয়াদকাল পূরন করতে, যা অতীতের কোন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার পারেনি । সুতরাং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী অত্যন্ত যৌক্তিক সর্বমহলে । তাছাড়া, বর্তমান সরকারীদলও যদি কোন দিন বিরোধীদলে যায়, তবে তখন তাদেরও প্রয়োজন হবে আবার এই নির্দলীয়, নিরপেক্ষ সরকার ব্যবস্থা । জনগন না চাইলে, বাংলাদেশের কোনদলের পক্ষেই আজীবন ক্ষমতায় থাকা একটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না, যা বংগবন্ধু শেখ মুজিবই, তার জীবদ্দশায় প্রমান করে গেছেন । বিরোধীদলের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকান্ড আখ্যা দিয়ে, জনসমর্থন নাই বলে যা খুশী বললে বা করলে কিন্ত বাস্তবতাকেই অস্বীকার করা হবে মাত্র । মনে রাখতে হবে যে, "যুদ্ধক্ষেত্রে শত্রু পক্ষকে দূর্বল মনে করা, বোকামি ছাড়া আর কিছুই নয় ।" আর একটি কথা মনে করিয়ে দেই যে, "হাতি গর্তে পড়লে কিন্ত চামচিকাও লাথি মারে ।" বর্তমানে সরকার বিরোধীদলের প্রতি দমন-পীড়নের নামে যে পোড়া-মাটির নীতি গ্রহন করেছে,তা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, জনগনের সমর্থন নিয়ে, বর্তমান সরকারের পক্ষে পূনরায় ক্ষমতায় আসা বা ক্ষমতায় থাকা একেবারে অসম্ভব । কিন্ত জনগনের সমর্থন ব্যতীত, অন্য কোন উপায়ে ক্ষমতায় আসার বা ক্ষমতায় থাকার চিন্তা করা, আওয়ামীলীগের জন্য মারাত্মক বিপর্যয় নিয়ে আসবে, এই ব্যাপারে কোন সন্দেহ নাই । তাই আমি বলব যে, বিরোধীদলের সাথে জনগন নাই, বিরোধীদল গনঅভ্যুথান সৃষ্টি করতে পারবে না, এই ধারনা নিয়ে যদি সরকারীদল, তাদের বর্তমান দমন-পীড়ন নীতির মাধ্যমে বিরোধীদলকে দমন করার প্রক্রিয়া অব্যাহত রাখে,তবে এর জন্য যে কি পরিমান চড়া মূল্য দিতে হবে, তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারছে না, যেমনটা পারেনি বংগবন্ধু স্বয়ং । তাছাড়া, গনজাগরন মঞ্চের ও অখ্যাত হেফাজতে ইসলামের সমাবেশের কথা কি এতো তাড়া তাড়ি ভূলে গেছে, সরকারীদলের নীতিনির্ধারকেরা ? বর্তমান সরকারীদলকে, আবারও বিরোধীদলে যেতে হবে- এই কথা যদি দ্রুত বিশ্বাস করতে পারে সরকারীদল, তবে বর্তমান রাজনৈতিক সংকট থেকে সসম্মানেই বেরোতে পারবে বর্তমান সরকারীদল আওয়ামীলীগ-এই কথা আমি বেশ জোর দিয়েই বলতে পারি ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×