somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমানে একদলীয় শাসন কায়েমের স্বপ্ন দেখা, মই বেয়ে চাঁদে যাওয়ার স্বপ্নের শামিল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি প্রশ্ন করি যে, বংগবন্ধু শেখ মজিব ও তারই কন্যা শেখ হাসিনার মধ্যে কে বেশী বুদ্ধিমান,ঞ্জানী ও বিচক্ষন ?

নিশ্চয়ই একশত জনের মধ্যে একশত জনেরই উত্তর হবে- অবশ্যই বংগবন্ধু । কারন-বংগবন্ধুর সাথে তো কারো তুলনা করাই চলে না । আমিও এই ব্যাপারে সম্পূর্ন একমত ।

এখন তাহলে আসি মূল আলোচনায়, স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধস্ত এই বাংলাদেশে, যখন বংগবন্ধু দেশের দায়িত্বভার গ্রহন করেছিলেন, তখন তাকে শুরু করতে হয়েছিল একদম প্রথম থেকে, একেবারে শূন্যহাতে । কিন্ত তখন সমস্যার কোন অন্ত ছিল না । বংগবন্ধুর মতো অভিজ্ঞ, বিচক্ষন রাজনৈতিক নেতাও তখন সেই সমস্যাগুলি মোকাবেলা করতে গিয়ে রীতিমতো হিমসিম খেয়ে গিয়েছিলেন । পরিস্থিতি সামাল দিতে গিয়ে, তিনি শেষ পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বাধ্য হয়েছিলেন । কিন্ত বংগবন্ধুর নেওয়া সেই সিদ্ধান্ত, হিতে বিপরীত হয়েছিল । দেশের অধিকাংশ মানুষই, তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি । মানুষ প্রকাশ্যে তার জোরালো বিরোধীতা না করলেও মনে মনে অধিকাংশ জনগোষ্ঠীর আকাংখাই তখন এক হয়ে গিয়েছিল । যার ফলশ্রুতিতে ১৫ই আগষ্টের বংগবন্ধুর সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পরও মানুষের মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।
স্বাধীনতার ৪৩বছর পরের, বর্তমান এই বাংলাদেশের অবস্থার এখন আমূল পরিবর্তন হয়েছে । মানুষ যেমন এগিয়েছে অর্থনৈতিকভাবে, তেমনি এগিয়ছেে শিক্ষা-দীক্ষায়ও । মানুষের ধ্যান ধারনা ও মন-মানসিকতায়ও এসেছে অনেক পরিবর্তন । প্রযুক্তিতেও দেশ এগিয়েছে অনেক । বর্তমান সরকারই কিন্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা । অথচ এই সরকারই কিনা স্বপ্ন দেখছে, আবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের, যা বর্তমান বিশ্বে কেউ কল্পনাও করতে সাহস পাচ্ছে না । গত একযুগে পৃথিবীর বড় বড় একদলীয় শাসন ব্যবস্থার রুপকাররা, যারা কিনা পরিচিত ছিল স্বৈরশাসক হিসাবে নিন্দিত,সমালোচিত ও ঘৃনীত এবং তাদের মসনদ তাসের ঘরের মতো ভেংগে পড়েছে । যেই একদলীয় শাসন ব্যবস্থা যুদ্ধবিধ্বস্থ দেশে, প্রয়োজনের তাগিদেও বংগবন্ধুর মতো নেতা টিকিয়ে রাখতে পারেননি এবং যার কারনে বংগবন্ধুকে অত্যন্ত নির্মমভাবে নিহত হতে হয়েছিল পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনসহ, সেইখানে আবার তারই কন্যা শেখ হাসিনা আবার কিভাবে সেই একদলীয় অভিশপ্ত শাসন ব্যবস্থার দিকে পা বাড়িয়েছেন ?

একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে, অত্যন্ত পরিকল্পিতভাবে অনেকদূর পর্যন্ত এগিয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বংগবন্ধুর নির্মম পরিনতির জন্য একদলীয় শাসনব্যবস্থা কায়েমই দায়ী-এটাকে বিবেচনায় না নিয়ে, তিনি বরং কি কারনে বংগবন্ধু একদলীয় শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারেননি-সেটাকে বিবেচনায় নিয়ে ,তার নিজের চিহ্নিত কারনগুলি মাথায় রেখে, সেগুলির যাতে পূনরাবৃত্তি না ঘটে, সেইদিকেই পুরাপুরি মনোনিবেশ করে এগুচ্ছেন বলেই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ।
কিন্ত বংগবন্ধুর আমলের চেয়ে বর্তমানে শেখহাসিনার রয়েছে প্রবল প্রতিপক্ষ, যে কিনা বিগত ৫ই জানুয়ারীর নির্বাচনটি, নির্দলীয় সরকারের অধীনে হলে বর্তমানে ক্ষমতাসীন থাকার ছিল সমূহ সম্ভাবনা । এমনই একটি প্রবল প্রতিপক্ষকে সম্পূর্ন নির্মূল করার যে পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার এগুচ্ছে, তা বুমেরাং হয়ে নিজেদের অস্তিত্বকেই বিপন্ন করে ফেলতে পারে শেষ পর্যন্ত । কারন বংগবন্ধুর মৃত্যুর পরে, আওয়ামীলীগকে আবার ঘুরে দাঁড়াতে সময় লেগেছিল প্রায় ২১বৎসর । বর্তমানে ক্ষয়িষ্ঞু জনসমর্থন নিয়ে, শুধুমাত্র আইনশৃংখলা বাহিনীর উপর নির্ভর করে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখা- আমার কাছে তাই সিড়ি বেয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখার মতোই মনে হচ্ছে ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×