অনেক দিন হলো, তোমার পাশে বসা হয়না,
হয়না আগের মতো তোমার হাতটা শক্ত করে তালু বন্ধী করা।।।
কফির মগে তোমার ঠোঁটের চিহ্ন এঁকে নেয়া কি অদ্ভুত সাদাকালো দেখায়।।।
কতোবার দুটি হৃৎপিন্ডের শব্দকে এক করে বাজিয়েছি,,,
অদ্ভুত সেই পৃথিবী সময়কে থামিয়ে দেয়া মুহূর্ত,,,
যেনো আলোর বেগে চলেছি আমরা সময়কে পিছনে ফেলে।।। কিন্তু...........
কি ক্ষতি ছিলো যদি দুজনে এক সাথে থাকতাম???
যদি আমার তালুতে বন্দি থাকতো তোমার হাত???
সবতো তোমার ইচ্ছেতেই চলেছে,,,
আমি তো ছিলেম শুধু সেই রঙ্গমঞ্চের এক কাঠপুতলি,,,
যে শুধু অপলক দৃষ্টতে স্বপ্ন দেখে।।।
তবু আজ আর স্বপ্ন...............
আজ তোমার জন্মদিন,,,
এই কাঠপুতলি তো এই দিনকে নিয়েও স্বপ্ন সাজিয়ে রেখেছে
তবে তা শুধুই স্বপ্ন,,, বাস্তবতা না।।।
আবারো তোমার হাতে হাত রাখা,,,
আমার পাঁজরে তোমার হৃৎপিন্ডের ধুকপুক অনুভব করা,,,
তা তো সেই আমার দিবা-স্বপ্ন নদীর তীরের দিবা-স্বপ্নই দেখা।।।
ভালো থেকো মেঘনীল,,, তোমার জন্মদিনে নিজের স্বপ্নকে জ্বলাঞ্জলী দিয়ে তোমার স্বপ্ন পূরণের শুভ কামনা করছি।।।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




