জসিম উদ্দিনের ‘রাখালি’ কাব্য গ্রন্থের ‘কবর’ কবিতায় বৃদ্ধ দাদু তাঁর শিশু-নাতিকে দাদির কবর দেখিয়ে বলছেন, ‘তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে’। . . . চোখে পানি আসে নানা কারণে। তার মধ্যে রয়েছে রাগ, দুঃখ, ভয় ইত্যাদি ভাবাবেগ। অতিরিক্ত দুঃখে যেমন মানুষের চোখে পানি আসে, আবার অতি আনন্দেও দু’চোখ পানিতে টলটলে হয়ে পড়ে। চোখে পানি আসার আরেকটি প্রধান কারণ হলো খুব ঠাণ্ডা বা গরম। শীতের রাতে বাইরে বেশি ঘুরাফেরা করলে অনেকেরই চোখের পানি পড়া রোগ হয়। আবার ভর দুপুরে খররোদে চলাফেরা করলে বেশির ভাগ লোকেরই চোখে পানি আসে। জ্বালা করে চোখ। ধোঁয়া বা ঝাঁঝালো জিনিসের সংস্পর্শেও চোখের মণি পানিতে টলটলায়মান হয়। বেশি আলোতে টিভি, ভিসিআর দেখলে কী হয়? তাতেও চোখের ক্ষতি হয়। চোখ ব্যথা করে। জ্বলে, পানি পড়ে। বিশ্বাস না হয়, একবার পরীক্ষা করেই দেখো না।
চোখে পানি আসে কোত্থেকে? চক্ষুগোলকের ওপরে হাড়ের খোলসের নিচে, বাদামের মতো এক ধরনের গ্রন্থি থাকে। নাম অশ্রুগ্রন্থি বা ‘লেকরিমাল গ্ল্যান্ড’। ল্যাটিন শব্দ ‘লেকরিমা’ মানে অশ্রু। গ্রন্থিতে যে তরল পদার্থ থাকে সেটাই আমাদের চোখের পানি। কখনো চোখের পানি জিভে লেগেছে কি? লাগলে মনে হবে- সেটা খানিক নোনতা। চোখের পানিতে তাই রয়েছে লবণ, পানি আর লাইসোজাইম নামক একটি এনজাইম। এটি মূলতঃ প্রোটিন জাতীয় পদার্থ। এর কাজ চোখের ক্ষতিকর জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলা। অজস্র চিকন নালি বেয়ে গ্রন্থি থেকে ক্ষরিত রস নাকের পাশের কোণায় এসে জমে। সেখানে থাকে লেকরিমাল সেক বা অশ্রু থলি। সেখান থেকে পরে আরেকটি মোটা নালি পথে সে অশ্রু নাকে এসে পড়ে। সাধারণ অবস্থায় চোখের পানি ওপরের পাতা বন্ধ হবার সময় চোখের বাইরের অংশ ‘নেত্রবর্ত্নকলা’ ধুয়ে দেয়। তাতে চোখ ভেজা থাকে। এছাড়াও চোখ রক্ষা পায় ক্ষতিকর জীবাণুর হাত থেকে। গ্রন্থি হতে পানির ক্ষরণ নিয়ন্ত্রণ করে ব্রেইনের মুক্ত কেন্দ্র হতে আগত কিছু স্নায়ু বার্তা।
অনেক সময় অশ্রু থলি ও অশ্রু নালীতে জীবাণু সংক্রমণের কারণে পানি প্রবাহের স্বাভাবিক গতি ব্যাহত হয়। তাই সর্বদাই পানি চোখ দিয়ে উপচে পড়ে। এর নাম ‘ডেকোরিওসিসটাইটিস’। এটা একটা জটিল রোগ। এর চিকিৎসায় বেশির ভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে।
আলোচিত ব্লগ
ভাঁট ফুল
ভাঁট ফুল
সাইফুল ইসলাম সাঈফ
ছোট কালে মায়ের সাথে, হাত ধরে
মেঠো পথে হেটে চলে যেতাম-
মইজদী পুর গ্রামে, বোনের শশুর বাড়ি
রাস্তার পাশে মাঝে মাঝে ভাঁট ফুল-
দেখে মুগ্ধ হতাম, আর বলতাম কী সুন্দর!
ইচ্ছের হলেই... ...বাকিটুকু পড়ুন
মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন
বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
খাজনা

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।