নতুন এক জাতের সাপ পাওয়া গেছে আফ্রিকার দেশ তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। হলুদ-কালো আঁশ, ঘোলা হলদে চোখ ও দুই শিংওয়ালা ভীতিকর চেহারার এ সাপটির নাম রাখা হয়েছে ম্যাটিলডা’স হর্নড ভাইপার।
সাত বছরের একটি ছোট্ট মেয়ের নামে এই সাপটির নামকরণ করা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
দুই বছর আগে তানজানিয়ার ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির পরিচালক টিম ড্যাভেনপোর্টসহ তিন সদস্যের একটি দল খুঁজে পায় এ সাপটি। ড্যাভেনপোর্টের মেয়ে ম্যাটিলডার নামে এর নামকরণ করা হয়।
এটি দুই ফুট বা তার চেয়ে বড়ো হতে পারে। দেখতে বেশ হিংস্র হলেও খুব আগ্রাসী নয় প্রাণীটি। তবে এটি বিষধর বলে মনে করা হচ্ছে।
১২ বছর ধরে তানজানিয়ায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক ড্যাভেনপোর্ট বলেন, খুঁজে পাওয়ার পর আমার পাঁচ বছরের মেয়ে এটার প্রতি এতোটাই আকৃষ্ট হয়ে পড়ে যে, সারাদিন, সে এটার পাশেই বসে থাকতো। সাপটিকে দেখা-শোনা করতেও সে আমাদের সাহায্য করতো।
তখন থেকে আমরা একে ম্যাটিলডা’স ভাইপার ডাকতাম। পরে ওই নামটিই থেকে যায়।
গত তিন দশকে আফ্রিকা অঞ্চলে তিন প্রজাতির ভাইপার পাওয়া গেছে। এদের প্রতিটিই গুরুত্বপূর্ণ ও দুর্লভ।
তবে চোরা শিকারীদের হাত থেকে সাপগুলোকে বাঁচাতে ঠিক কোথায় এদের পাওয়া গেছে তা প্রকাশ করছে না ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি।
নিউইয়র্কের ব্রন্ক্স চিড়িয়াখানা ও সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা পরিচালনা করে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। এ দুটি চিড়িয়াখানার যেকোনোটিতে প্রদর্শনের জন্য ম্যাটিলডা’স হর্নড ভাইপার রাখা হতে পারে।
আলোচিত ব্লগ
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।