১৬ বছর বয়সী এক ডাচ কিশোরী সমুদ্রে পথে একাকী বিশ্ব ভ্রমণের অভিযান শেষ করে বিশ্বের সমুদ্র অভিযানের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মহাসাগর থেকে মহাসাগরে, দীর্ঘ এক বছর লম্বা এই নি:সঙ্গ যাত্রায় তার বাহন বলতে ছিল একটি ক্ষুদ্র ইয়ট। অবশেষে আটলান্টিকের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট মার্টিন দ্বীপের পোতাশ্রয়ে তার নৌকা ‘গাপি’র কূলে ভেড়ে। আর এর ভেতর দিয়েই সমাপ্তি ঘটে তার এই দীর্ঘ অভিযানের। খবর বাংলানিউজের। মূলত নৌকার ডেকেই লরা ডেকারের শৈশব বেড়ে ওঠে। সে মাত্র ছয় বছর বয়সেই একা নৌকা চালায়। আর যখন তার বয়স দশ তখন থেকেই সে মূলত স্বপ্ন দেখে সাগর পথে একা একা বিশ্ব পাড়ি দেওয়ার। ১৬ বছরের এই কিশোরী আগামী সেপ্টেম্বরের ২০ তারিখে ১৭ বছর বয়সে পড়বে। এই ভ্রমনের ফলে সে বর্তমানে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ নাবিক যে আট মাসের ভেতরে সমুদ্রে পথে বিশ্ব ঘুরে আসতে সক্ষম হলো। তার আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান বালিকা জেসিকা ওয়াটসনের , যে কিনা তার ১৭ বছর পূর্ণ হওয়ার মাত্র তিনদিন আগে একাকী সমুদ্রপথে বিশ্বভ্রমন সমাপ্ত করে। জেসিকা ওয়াটসন তার অভিযান শেষ করেন ২০১০‘র মে মাসে। তবে ওয়াটসন অভিযানকালে কোনখানে বিরতি নেননি। ডেকার অবশ্য বন্দর থেকে বন্দরে ঘুরে তার যাত্রা শেষ করে। ডেকারের ম্যানেজার অবশ্য এসব রেকর্ডকে একদমই পাত্তা দিচ্ছেন না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেকারের স্বপ্ন পূরণ হওয়া। সংবাদ মাধ্যমকে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন ‘তার স্বপ্ন সার্থক হলো, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’।
১৬ বছরের এই কিশোরী যখন দ্বীপের পোতাশ্রয়ে তার নৌকা থেকে নেমে আসে তখন বাতাসে ছুঁড়ে দেয় উদ্বেলিত দুই বাহু। তার উচ্ছ্বাসের বাঁধ ভেঙে পড়ে বিশ্বজয়ের আনন্দে। লরা ডেকার নামের এই কিশোরীর ইতিহাস সৃষ্টির সাক্ষী হতে বন্দরে শনিবার হাজির হন কয়েক শত মানুষ। তারা হর্ষধ্বনির মাধ্যমে তার বিজয় উদযাপনের সঙ্গী হন।
১৬ বছরের কিশোরীর বিশ্বজয় ।। সাগর মহাসাগরে নিঃসঙ্গ অভিযানের নতুন ইতিহাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।