আট বছর বয়সী ‘মেসি’র শৈশবের ভিডিও বলে চালিয়ে দেওয়া যাবে এটি। দেখার পর মনে শুধু একটি প্রশ্নই উঁকি দেবে- ভিডিওটি এত পরিষ্কার আর চকচকে কেনো! মেসির শৈশবের ভিডিও হলে তো প্রায় সাদাকালো আর ঝাপসা লাগার কথা। ব্যস, এমন কিছু খুঁতখুঁত ছাড়া আর কোনো পার্থক্য চোখে পড়বে না। মেসির মতই নজরকাড়া ড্রিবিলিং আর অবিশ্বাস্য গতির সঙ্গে ভারসাম্যের মিশেল।
মেসিকে বলা হয় আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এবার বুঝি এই উপাধি হারাতে বসলেন বার্সেলোনার বিস্ময় তারকা। কারণ তার দেশেই দেখা মিললো আট বছর বয়সী আরেক ক্ষুদে জাদুকরের। নতুন জাদুকরের নাম ক্লদিও গ্যাব্রিয়েল নানকুফিল। ফুটবল বিশ্ব সবসময় নতুন মেসির খোঁজে থেকেছে। ডিফেন্ডার-গোলকিপারদের ত্রাস হয়ে তার মত আর কে জালে বল জড়িয়ে ফুটবলপ্রেমীদের আনন্দে মাতাবে এ নিয়ে অনুসন্ধিৎসু ছিল বিশ্ব! খবর বিডিনিউজের।
অনুসন্ধানী ফুটবলবিশ্বকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, যেখান থেকে মেসির আবির্ভাব ঘটেছিল, সেখানেই পাওয়া গেল নানকুফিলকে। নানকুফিল তার পায়ের জাদুতে ইতোমধ্যেই স্থান পেয়ে গেছেন আর্জেন্টিনার বড় ক্লাবে। তাকে ভেড়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ক্লাবগুলো। সেখানেও হাঁটতে পারেন মেসির পথে। এর মধ্যেই বার্সেলোনার সুনজরে পড়েছেন এই নতুন মেসি। তাকে পেতে ইংলিশ ক্লাব চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই শুরু করে দিয়েছে বার্সা-রিয়াল মাদ্রিদের সঙ্গে। এই ক্ষুদে তারকার বসবাস আর্জেন্টিনার পাহাড়ি শহর ব্যারিলোচে। তার ক্ষুদে পায়ের বিস্ময় কারিকুরির ভিডিওটি ইন্টারনেটে ছেড়েছেন দাদু।
আলোচিত ব্লগ
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।