somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা ও হুমায়ূন আহমেদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলা ও হুমায়ূন আহমেদ
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

অনেকেই আমাদের দেশের তুমুল জনপ্রিয়তম ও প্রখ্যাত লেখক, সাহিত্যিক হুমায়ূন আহমেদকে শুধুমাত্র জনপ্রিয় লেখক ও পোলাপানের লেখক হিসেবে দেখেন ও বলে থাকেন, বিশেষ করে আমাদের দেশের কিছু বোদ্ধা শ্রেণীর পাঠক ও লেখক আছেন যাঁরা আসলে নিজেদের কোন তরিকার লেখক হিসেবে দেখেন তা বলতে পারবেন না। কিন্তু তারা অন্য লেখকরা কে কেমন লেখেন সেটাই ভালো বলতে পারেন। আমার কথা হলো একেকজন লেখক একেক ভাবে জীবনকে দেখেন, মানুষকে দেখেন, প্রকৃতিকে দেখেন। এবং এই দেখাটিকেই বাস্তবায়ন করেন লেখায়।হুমায়ূন আহমেদ এর সাথে অন্যান্য লেখকের পার্থক্য হলো হুমায়ূন আহমেদ যা ভাবতেন, যা নিজের কাছে সঠিক মনে করতেন সেটাই করতেন, লিখতেন, তা আবার অন্যান্য লেখার মধ্যে বলতেনও। রবীন্দ্রনাথ বলেছেন ‘‘সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে’’। আসলে জীবনে নানা অভিজ্ঞতাকে সহজভাবে উপন্যাস ও গল্পে তুলে ধরা কঠিন, যাঁরা সহজভাবে একটি কঠিন বিষয়কে তুলে ধরতে পারেন আমি তাদেরকে সহজাত লেখক বলবো। শুধুমাত্র বিদেশী লেখকদের অনুকরণ অনুসরণ করার জন্য তাদের মতো লিখতে হবে, বিষয়বস্তু তুলে ধরতে হবে তা কিন্তু আমি সবসময় মনে করি না। আর হুমায়ূন আহমেদ তো বইমেলা ও জীবন থেকে বিদায় নিয়েছেন আজ প্রায় ৩ বছর হলো। এই তিনবছরে যাঁরা উনার সমালোচনা করতেন, উনাকে সহ্য করতে পারতেন না, উনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হতেন কই তারাতো হুমায়ূন আহমেদ এর মতোও লিখতে পারছেন না। যদিও প্রতিবছর সাহিত্য পুরস্কারের বন্যা বয়েই যায়, কিন্তু সেভাবে লেখক, কবি ও সাহিত্যিক আমাদের দেশে তৈরী হচ্ছে না কেন?। আমার কাছে বইমেলা আসলেই হুমায়ূন আহমেদ এর কথা মনে পড়ে যায়। সময় প্রকাশন বা অন্যপ্রকাশের স্টলে বলে একটি লোক পাঠকদের অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন। লাইনের পর লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন একটি বই কিনবে প্রিয় লেখকের এবং তাঁর অটোগ্রাফ নেবেন। এই যে একজন লেখকের প্রতি ভালোবাসা এই ভালোবাসা তো এখন আর বইমেলায় দেখা যায় না। এখন সবই কানেক্টিং পাঠক, সোর্স পাঠক। ভালোবেসে কেউ লেখকের কাছে যান না। সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মুহম্মদ জাফর ইকবাল, হাসান আজিজুল হক এই গুটিকয় লেখক ছাড়া। তো যে যাই বলুক এখনও হুমায়ূন আহমেদ তুমুল জনপ্রিয় লেখক বইমেলায় এবং আরো অনেক বছর বইমেলাকে লিড দেবেন এই জীবনবাদী কথাশিল্পী। জয়তু হুমায়ূন্ আহমেদ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×