কবিতা : আমি মানুষ নই !!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি মানুষ নই!!!
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মা বাবার কাছে আমি সন্তান
স্ত্রীর কাছে আমি স্বামী
সন্তানের কাছে আমি বাবা
আমি মানুষ নই।
বাজারের কাছে আমি ভোক্তা
দোকানির কাছে আমি ক্রেতা
দেশের মাঝে আমি নাগরিক
শহরের কাছে আমি আগন্তুক
আমি মানুষ নই।
যখন কিছু দেখি তখন দর্শক
যখন দেখাই তখন প্রদর্শক
যখন বানাই তখন নির্মাতা
আমি মানুষ নই।
প্রেমিকার কাছে আমি প্রেমিক
বইয়ের কাছে আমি পাঠক
বোনের কাছে আমি ভাই
আমি মানুষ নই।
বিদেশীর কাছে আমি বাংলাদেশী
বিশ্ববাজারে আমি বিশ্বনাগরিক
ফেসবুকে আমি একজন ফেসবুক অ্যাকাউন্ট ধারী
লাইক দিলে আমি লাইকার
আমি মানুষ নই।
চাকরী করলে আমি চাকর
ব্যবসা করলে ব্যবসায়ী
ছবি আঁকলে চিত্রকর
গান গাইলে গায়ক
আমি মানুষ নই।
মারা গেলে আমি মৃত
যুদ্ধে শহীদ হলে আমি শহীদ
দুর্ঘটনায় মারা গেলে সংখ্যাতত্ত্বে আমি শুধুই সংখ্যা
আমি মানুষ নই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন