somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভি প্যাঁচালি

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভি প্যাঁচালি
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া


আরো নতুন ৫টি চ্যানেল অনুমোদন পেল আজ তা জানতে পারলাম আজকের বিভিন্ন দৈনিকের সংবাদে। এই ৫টি সহ এখন মোট অনুমোদনপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়ালো ৪৩এ। আর চালু আছে ২৬টি। আমার কথা হলো বাংলাদেশে জনসংখ্যার ন্যায় যেভাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাড়ছে সেহারে দর্শকপ্রিয়তা পাচ্ছে কি টেলিভিশন গুলো? আর এতগুলো চ্যানেলে কাজ করার মতো দক্ষ টেলিভিশন কর্মী কি পর্যাপ্ত আছে বাংলাদেশে? নাকি শুধু আমার একটি চ্যানেল আছে, বা আমার বাবার একটি টেলিভিশন চ্যানেল আছে, আমাদের প্রতিষ্ঠানের একটি চ্যানেল আছে, এইসব বুলি আওড়ানোর জন্য কি টেলিভিশন চ্যানেল বাড়ছে নাকি আসলে আমাদের দেশে আরো টেলিভিশন চ্যানেল দরকার। প্রকৃত তথ্যহলো পত্রপত্রিকা থেকে যা জানতে পারছি তা হলো : যে চ্যানেলগুলো বাজারে চালু আছে যেইসব চ্যানেল থেকে মাত্র ৫টি চ্যানেল লাভে আছে, এবং বেতন টেতন দিয়ে মোটামুটি ভালো আছে। চালু আরও ২১ চ্যানেলের অবস্থা মোটামুটি চলছে। এর মধ্যে যদি আরও চ্যানেল আসে, তাহলে প্রতিযোগিতাটা কেমন হবে বলে মনে হচ্ছে চ্যানেলে চ্যানেলে? এটাই ভাবাচ্ছে টেলিভিশনে কর্মরত কর্মীদের। শুধু চ্যানেলের জন্য চ্যানেল আসা দিয়ে বাংলাদেশের গণমাধ্যম শিল্পের কোন লাভ হবে বলে মনে হয় না। করতে হবে মানের চ্যানেল। করতে হবে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের জন্য দক্ষ জনশক্তি। করতে হবে টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এছাড়া নিউমিডিয়া যেভাবে অগ্রসর হচ্ছে নিউজ, বিনোদন, ইনফোটেনমেন্ট সব সেক্টরে, সেখানে সনাতনি টেলিভিশন চ্যানেলগুলো কি করবে একমাত্র যাঁরা অনুমোদন দিচ্ছে তারাই বুঝতে পারবে। তবে দক্ষ কর্মী সৃষ্টি করা আগে প্রয়োজন। প্রয়োজন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান মানউন্নয়ন এবং সর্বোপরি স্পেশালাইজড চ্যানেল করা খুবই প্রয়োজন। কারণ খিচুড়ি এবং একই ধরণের অনুষ্ঠান, সংবাদ নির্ভর চ্যানেলের দিন বোধহয় ফুরিয়ে আসছে দিনে দিনে। তাহলে ভবিষ্যতে টেলিভিশন সেক্টরটা আবার না শেয়ারমার্কেটের মতো হয় কে জানে? তবুও আমরা চাইব ভালো চ্যানেল আসুক, ভালো ভালো অনুষ্ঠান প্রচারিত হোক, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারিত হোক চ্যানেল গুলো থেকো। জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশের বেসরকারি চ্যানেল যাত্রার। আপনি কি ভাবছেন??????????
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

×