somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার এলো যে বইমেলা......

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার এলো যে বইমেলা.......
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

বইমেলা নামটা এত মধুর লাগে, বিশেষ করে বইপ্রেমীদের, বই পড়ুয়া এবং বই পাগলদের জন্য। আর লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রকাশকরা তো এই একটি মেলার জন্য অপেক্ষা করেন পুরোটা বছর। কবে আসবে ফেব্রুয়ারি মাস, কবে হবে বইমেলা, কবে যাবো ধুলোওড়া মাঠে একটু বাতাসা খাবো একটু বাদাম পড়বো প্রিয় লেখকের প্রিয় বইটি। প্রেমিকার হাত ধরে পায়ে পায়ে এগিয়ে চলা স্টল থেকে স্টলে, প্রচ্ছদে প্রচ্ছদে মুগ্ধতা, প্রচ্ছদে প্রচ্ছদে রঙের বাহারি নৃত্য, কতো বই, কতো রঙের ঢঙের প্রচ্ছদ হতে পারে তা দেখার জন্যও একবার যেতে মন চায় বইমেলায়। বইকেনাই কি সব? বই দেখা, বই স্পর্শ করে ছাপা খানার গন্ধ নেয়া, টাটকা টাটকা বইয়ের আহা কি সুন্দর সুগন্ধ, যেন শীতের দিনের চিতই পিঠার স্বাদ। একটি বই, এর পেছনে কত মানুষের শ্রম ঘাম দর্শন, ভালোলাগা মন্দলাগা আহা পুরো যেন একটা নতুন ভুবন সৃষ্টি করার মতো ব্যাপার। লেখক লিখলো, প্রকাশক পাণ্ডুলিপি পেল, কম্পিউটার কম্পোজ হলো বইয়ের। তারপুর প্রুফ দেখা, ফাইনাল প্রুফ দেখে ট্রেসিং এর পর ছাপা খানায়। প্রচ্ছদ শিল্পী প্রচ্ছদ করে দিল, তা কম্পিউটার থেকে প্রেসে চলে গেল। হয়ে গেল কাভার আর বই। এবার দুটো কে মেলানোর পালা। তারপর আছে বাইন্ডিং এর কাজ। সুন্দর সুচারুভাবে কাভার, পুরো বইয়ের বাইন্ডিং তারপর সদ্যজাত শিশুর মতো একটি সদ্যজাত বই যখন লেখকের হাতের কাছে আসে। তার প্রথম যে স্পর্শ প্রথম যে বইকে দেখা আহা যেন প্রেমিকাকে প্রথম দেখছে, বা তার সদ্যজাত শিশুটিকে যেভাবে দেখে সেই প্রথম স্পর্শের মতো ঐশ্বরিক একটা ব্যাপার ঘটে যায় যা একমাত্র জানেন লেখক। বইটির লেখক। বই কেউ কিনুক আর নাই কিনুক লেখকের প্রকাশেই যে আনন্দ তা আর কোন আনন্দের সঙ্গে ভাগ করতে পারবেন না অন্তত পক্ষে লেখকরা। প্রতি বছর বইমেলায় নতুন নতুন লেখক আসে, আবার নতুন নতুন লেখকরা প্রতিবছর পাতাঝরার মতো ঝরেও যায় কিন্তু তবুও বইয়ের উৎপাদন কমে না প্রতিটি বইমেলায়। কারণ সব লেখক সে নতুন হোক আর পুরনো হোক মনে করে যে তিনি যা লিখছেন সেটাই অমৃত। আসলে বাস্তবে তো তা নয়। অল্পকিছু বই ভালো লাগে পাঠকের। পূজো পায় পাঠকের। আর গাদা গাদা বই শুধু লিফলেট এর মতো অনাদরে অবহেলা ধুলোয় লুটায়। একসময় ধুলো জমতে জমতো বইয়ের লেখকও তা মনে করতে পারেনা। এতকিছুর পরও কিন্তু বই মেলায় যাওয়ার যে আনন্দ, লেখার যে আনন্দ, বই পড়ার যে আনন্দ সেটা থাকুক সবার। সবাই অন্তত পক্ষে একটি হলেও বই কিনুন। বই পড়ুন, ভালো বই পড়ুন। যার যে সাবজেক্ট ভালো লাগে সেই বইই পড়ুন। তবুও বই পড়ুন। বই কিনুন। জয়তু বইমেলা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×