অণুগল্প
শিশু গাছ
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
আমার জন্ম কতসালে সেটা অনুমান করতে পারবো না। তবে এটা বলতে পারি একটা মানুষের দুই জীবনের মতো বয়স হবে আমার। কোটি কোটি মানুষ আমার পাশ দিয়ে চলে গেছে কতদিন। আমার জন্ম তো গ্রামে না ভাই, আমার জন্ম এই ঢাকায় খামার বাড়ির রাস্তায়। কত গাড়ি চলে যায় আমার পাশ দিয়ে, কত মানুষ আমাকে ছুঁয়ে যায়। আহা তখন কি যে ভালোলাগা অনুভব করি আমি। আমার ডালে কত রঙের পাখি বসে আহা কত পাখির কত কিচির মিচির শব্দ, ঝগড়া আনন্দ। আমাকে দেখে মনে হবে না আমার নাম শিশু গাছ। কিন্তু কেন যে আমার নাম শিশু তা আমি আজও বলতে পারবো না। আমার যে অবয়ব অনেক সময় বটবৃক্ষও এত বড় হয় না। অথচ তাদের নাম বটগাছ আর আমি শিশু গাছ। থাকগে আমাকে যে যেই নামেই ডাকুক না কেন, আমার শহর ভালো লাগে, মানুষ ভালো লাগে, ভালো লাগে পাখি। কিন্তু আর কতদিন....... শুনছি আমার মরণ ঘনাইয়া আসছে। এখানে মেট্রোরেল এর লাইন হবে। আমার মরণ হবে এ জন্যই। অনেকদিন তো বাঁচলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু মেট্রোরেল এর যাওয়া আসা টা তো আর দেখতে পারলাম না ......!!!!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


