অণুগল্প
বইয়ের তাক ও বই
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
হঠাৎ করে ভুমিকম্পের স্টাইলে বাসার বইয়ের তাকটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল। পাশেই বসেছিলাম চেয়ার নিয়ে, একটি বই মনপ্রাণ দিয়ে পড়ছিলাম। হঠাৎ এমন বিভ্রাটে তাকিয়ে দেখি তাকের দিকে, আশ্চর্য হয়ে গেলাম। দুটো পাশাপাশি রাখা বই ঝগড়া করছে। একটি এ সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বই, অন্যটি অনেক আগের সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বই। বইদুটো কবে কিনেছি ঠিক মনে নেই। তবে আগের সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বইয়ের চেয়ে যে এ সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বই পরে কিনেছি সেটা মনে আসছে। ওদের ঝগড়ার বিষয়টা লক্ষ্য করলাম, পুরোনো লেখকের বই নতুন লেখকের বইকে বলছে : তোর বইয়ের কয়েকটি গল্পের নাম আমার গল্পের নামের সঙ্গে মিলে গেল কেন?। নতুন লেখকের বই বলছে : তাতে কি হয়েছে, গল্পের নাম মিল আছে, কিন্তু বিষয়বস্তু কি মিল আছে হুবহু?। পুরোনো লেখকের বই : কিন্তু মিলবে কেন?। নতুন লেখকের বই : মিলবে কারণ তোমার লেখকও বাঙালি, আমার লেখকও বাঙালি আর দু’জনেই ভাত খায়, একই দেশে থাকে, একই রকম সংস্কৃতি সুতরাং গল্পের থিমও নাম অনেক সময় একই রকম হতে পারে। পুরনো লেখকের বই : আমার লেখক বহু আগে জন্মাইছে, ভাত খাইলেও সে আসল চালের ভাত খাইতো, এখনকার সময়ের নকল চালের না। তখন নতুন লেখকের বই বললো : ঘটনাটা বোধহয় এখানেই প্যাঁচ খাইছে, আমার লেখক এসময়ের নকল চালের ভাত খাইয়া, নকল গল্প লিখছে মনে হয়। আপনারা কি বলেন???!!!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


