হতাশার কথা বিদ্বান পাত্র আজকাল কেউ আর চাইছেন না........................
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমানের এ জরিপে যে বিষয়টি সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ বলে মনে হয় সেটি হলো কন্যার প্রতি বিশ্বস্ত বর চাইছেন কন্যা এবং অভিভাবক উভয়ই। এ উদ্বেগের বিষয়টি আগের জরিপে পাওয়া যায়নি। এমনকি উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ঘরের অনেক মেয়েও অর্থবিত্তের পাশাপাশি বরের বিশ্বস্ততা চাইছেন। আর গতবারের সঙ্গে পাত্রের গুণের যে বিষয়টির চাহিদা এবারো অক্ষুন্ন আছে সেটি হলো ব্যক্তিত্ব। পেশার ক্ষেত্রে নির্দিষ্ট পছন্দ এখন আর মেয়েদের নেই। অনেকেরই এক জবাব। পেশা সবগুলোই ভালো লাগে। পেশার ক্ষেত্রে অভিভাবকরা গতবারের মতো এবারো সাংবাদিকতাকে গুরুত্ব দেননি। আর কন্যাদের মধ্যে যারা একটু আগ্রহী তারা আবার সাম্প্রতিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন। পুলিশ, রাজনীতিবিদ, গতবারের মতো এবারও পছন্দের তালিকায় নেই কন্যা ও অভিভাবকদের। পছন্দ করার পরিবর্তে এ দুক্ষেত্রে বেশিরভাগ কন্যা ও অভিভাবক জরিপকারীদের কাছে অনেক বিতৃষ্ণা প্রকাশ করেছেন।
তবে সব থেকে ইতিবাচক যে বিষয়টি এবার পাওয়া গেছে তা হলো বিয়ের সিদ্ধান্ত বা বর পছন্দের ক্ষেত্রে কন্যারা আরো স্বাধীন হয়েছেন। অভিভাবকরা যেমন কন্যাদের পছন্দে ভরসা রাখছেন, তেমনি নিজের পছন্দকেই চূড়ান্ত হিসেবে রায় দিয়েছেন অনেক কন্যা। এদের সংখ্যা সাপ্তাহিক ২০০০-এর গত জরিপের তুলনায় বেড়েছে। তবে হতাশার কথা বিদ্বান পাত্র আজকাল কেউ আর চাইছেন না। বিশেষত অভিভাবকদের পছন্দের তালিকায় বিদ্বানরা একেবারেই উপেক্ষিত। আরো একটি আশঙ্কার কথা রাজনীতিবিদদের জনপ্রিয়তা আগের মতোই কম। অনেকে ব্যক্তিগতভাবে রাজনীতিবিদদের ব্যাপারে অপছন্দের কথা প্রকাশ করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন