somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সুখী মানুষের গল্পঃ

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জেলে দুপুর পর্যন্ত মাছ শিকার করে সারা দিনের প্রয়োজন মিটিয়ে ফেললো । অতএব সে এবার মাছ শিকারে ক্ষান্ত দিয়ে গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো । একটু পর সে খুশির অতিশাজ্জে বাঁশিও বাঁজাতে শুরু করল ।
পথের পাশ দিয়ে একজন ধনী ব্যবসায়ী গাড়ি নিয়ে যাচ্ছিল । জেলেকে দেখে সে গাড়ি থামিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করল-
“ মাছ শিকার ছেড়ে তুমি এভাবে অলস ভাবে বসে আছো কেন?”
জেলে উত্তর দেয়-
“ আজকের দিনের প্রয়োজনীয় মাছ আমার শিকার হয়ে গেছে”।
ধনী ব্যবসায়ী আরো রেগে গিয়ে বলে-
“ তুমি আরও বেশি মাছ কেন শিকার করছনা?”
জেলে বলে-
“বেশি মাছ দিয়ে আমি কি করব?”
ব্যবসায়ী অবাক হয়ে বলে-
“ বেশি মাছ ধরে তুমি তা বিক্রি করে বেশি অর্থ উপার্জন করতে পারবে । তা দিয়ে তুমি আরও বড় নৌকা কিনতে পারবে”
জেলেও অবাক হয়ে বলে-
“তারপর আমি কি করব?”
ব্যবসায়ী বলতে থাকে-
“ বড় নৌকা দিয়ে তুমি আরও বেশি মাছ ধরতে পারবে- আরও বেশি অর্থ পাবে আর তা দিয়ে অনেকগুলি নৌকা তুমি ক্রমান্নয়ে কিনতে পারবে” ।
জেলে বলে-
“ এরপর আমি কি করব?”
ব্যবসায়ী বলে-
“ তুমি অনেক কর্মচারী নিয়োগ দিবে। এবং তোমার ব্যবসা বাড়তে থাকবে। একসময় তুমি আমার মত বড় ব্যবসায়ী হয়ে যাবে”।
জেলে বলে-
“ বড় ব্যবসায়ী হয়ে আমি কি করবো?”
ব্যবসায়ী বলে-
“ তুমি তখন আরাম করে বিশ্রাম নিতে পারবে- একজন সুখি মানুষ হতে পারবে”।
জেলে বলে-
“ আপনি কি কখনো আরাম করে বিশ্রাম নিতে পেরেছেন?”
ব্যবসায়ী ভবিষ্যৎ কোন এক সপ্নে বিভোর হয়ে উত্তর দেয়-
“ না, আরামের এখনো অনেক দেরি- আমি আমার ব্যবসাকে আরও বড় করতে চাচ্ছি”।
জেলে হেসে দিয়ে বলে-
“ আপনার বয়স ষাটের উপর চলে গিয়েছে। অথচ এখনো আপনি আরাম করতে পারেননি । কিন্তু আমাকে দেখেন – আমার বয়স আপনারই মত- কিন্তু আমি আমার চাহিদাকে সীমিত রেখেছি বলে সবসময় এভাবে আরাম করি আর বাঁশি বাঁজাই । আপনি ভবিষ্যতে সুখী হবেন বলে এখনো ছুটছেন আর আমি নিজেকে অনেক আগে থেকেই সুখী করে রেখেছি। অতিরিক্ত সম্পদের মাঝে সুখ খুঁজা আর মরুভূমির মাঝে মরীচিকার পিছনে ছুটা একই কথা । অল্পতে যে তুষ্ট থাকতে পারে – সেই মূলত সুখী হয়” ।
ধনী ব্যবসায়ী গম্ভীর মুখে গাড়ি ঘুরিয়ে চলে গেল। জেলের কথাগুলি এতই সত্য যে – এর জবাব তার কাছে নেই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×