somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপুর সংসার ও আমাদের হিংসের বালখিল্ল

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন আগে বরিশালে টক অব দ্য টাউন ছিল মাইকেল অপু মন্ডল।জন্ম খিস্ট্রান ঘরে। কথাবার্তায় মনে হয় নাস্তিক।পেশায় রং মিস্ত্রী।এত দিন তার কোন হদিস না থাকলেও এবার পুলিশ ও সাংবাদিক লেগেছে এই রং মিস্ত্রীর পেছনে। কবে কোথায় তিনি হাগু করেছেন, কিভাবে মুতু করেছেন আর আগামিতে কিভাবে করবেন সেটার একটা তালাশ চলছে।

ইতিমধ্যে অনেকের সাথে এই নিয়ে আলাপ ও রসিকতা হয়েছে। সবার এক কথা, কাইল্যা ওই পোলাডার লগে ফর্সা বিদেশীনী আইলো ক্যান? কেমনে পটাইলো আমেরিকান রমণীকে?

অনেকে বলছে, আমেরিকান মাইয়াটা আর্ন্তজাতিক খা...কি।টেস্ট করতে আ্ইছে।

#আবার বলা হয়, ওর চাইতে কি আমরা কম ফর্সা! আমাগো দেখলো না। কালা পোলাডারে দেখলো ক্যা?

একজন ফোন দিল, ভাই শালায় নাকি ওই ফর্সা মাইয়াটার ডলার নিয়া ভাগছে? একটু কনফার্ম হন। চান্স যায়। এখনই একটা নিউজ খিচানো লাগবে।

তার পরের দিন পুলিশ থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করল। অপু রাষ্ট্রদ্রোহি/ধর্মদ্রোহি ইস্যুতে।আর এখন কড়া নজরদারীতে রাখা হয়েছে। তার আগে ওর বিয়ের খবর চাউর হওয়ার পর কতিপয় মৌসুমী সুশীল ফেসবুকে পোস্ট দিয়ে গরম করে রাখলো, তার পুরানো ধর্মহীনতা ও রাষ্ট্রহীনতার মতামতগুলো।

সেগোলো সম্ভবত আরও কয়েক বছর আগের মতামত। ওই ফেসবুকে লেখা নিয়ে দেশের বড় বড় গণমাধ্যমে সংবাদ হয়েছে নজরদারীতে ব্লগার প্রেমিক অপু মন্ডল।

কথা হল-সারাকে বিয়ের পরেতো অপু ধর্মহীন/রাষ্ট্রহীন হয় নাই। তো হঠাৎ এই ইস্যুটা সামনে এলো কেন? আমি মনে করি-এটা ঘায়েল করার অস্ত্র। নয়তো এতদিন খবর ছিল না, যখন মার্কিনী শেতাঙ্গ বিয়ে করলেন তখনই তার ধর্মহীনতার/রাষ্ট্রহীনতার কথা সামনে এলো। প্রশ্ন হল, আগে কেন সাংবাদিকদের ও ফেসবুকারদের চোখে তার এই অবস্থানের কথা মনে এলো না?

কথা সেখানেও না। কথা হল, ওই কালা পোলাডায় এত ফর্সা মার্কিনী বিয়া কেমনে করলো তা নিয়া গবেষণায় এই ফল উঠে এসেছে।আর আমাদের হিংসে হয়। সহ্য হচ্ছে না। তাই খিচিয়ে খোচাখুচি করতাছি।

তারপরও বলবো, এই দম্পতির নিরাপত্তা্ দেওয়া উচিত।আর মানুষ মাত্রই রাষ্ট্রহীন। রোজতো কত মানুষ বেওয়ারিশ লাশ হয়ে যাচ্ছে।তারাওতো কোন দেশের। কিন্তু তাদের পরিচয় কেউ জানতে পারে না কেন? এসব নিয়েতো কারও মুখ ফোটে না। অপুর বিষয়ে দেখছি, মাতালেও বলে-ভাই ওই শালার বিরুদ্ধে কিছু করেন। ও ধর্ম নিয়া কটুক্তি করছে। আচ্ছা মাতালের কি কোন ধর্ম থাকে? আমার মতে ধর্মহীনতা ব্যক্তিগত ব্যপার।এ নিয়ে লাফালাফি নির্বোধদের কাজ। কে কাকে মানবে না মানবে না সেটা আরেকজনে ঠিক করে দিবে; তা কেমনে হয়?

মোদ্দা কথা, আসুন অপু-সারা দম্পতির ক্ষতির চেষ্টা না করে নিরাপদে রাখি।এভাবে বরিশালে অনেক বিয়ে হয়েছে। কতগুলো দম্পতি আজও সংসার করছে তা জানিনা। এটিও দেখার অপেক্ষা কতদিন ওদের সংসার টেকে।

শুভ কামনা অপু-সারা। আপনাদের দাম্পত্য দীর্ঘ মেয়াদি হোক।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×