somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃত্ত যখন ভাবায়

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই তো বৃত্ত দেখেছি। বৃত্ত দেখতে একদম নিখুঁত গোল। তাই না?
আচ্ছা, তবে বলুন তো বৃত্ত কাকে বলে? বৃত্তের সার্বজনীন সংজ্ঞা দেওয়াটা একটু কঠিনই। তবুও চেষ্টা করা যাক।
ধরা যাক, একটি নির্দিষ্ট তলের ওপর O একটি স্থির ও P একটি চলমান বিন্দু। এখন O কে কেন্দ্র করে যদি P বিন্দু ঐ তল বরাবর এমনভাবে আবর্তন করে যে, O বিন্দু থেকে ঐ তল বরাবর P এর ন্যূনতম দূরত্ব সর্বদা ধ্ৰুব হয়, তাহলে চলমান বিন্দুটি অনবরত আবর্তন করায় যে জ্যামিতিক চিত্র তৈরি হয়, তাকে বৃত্ত বলে। চলমান বিন্দুর আবর্তন পথটিকে বৃত্তের পরিধি বলে। O কে বলা হয় বৃত্তের কেন্দ্র এবং কেন্দ্র থেকে ঐ তল বরাবর P বিন্দুর ন্যূনতম দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। লক্ষ্য করুন, আমি বারবার 'তল বরাবর' শব্দটি ব্যবহার করেছি। এটি কিন্তু জ্যামিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার!
বৃত্তের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন:
(ক) কোন বৃত্ত যদি একটি সমতলে থাকে, তবে এটি তার কেন্দ্রে ৩৬০° কোণ তৈরি করে।
(খ) নির্দিষ্ট তলে অবস্থিত সকল বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। একে π (পাই) বলা হয়। π একটি অমূলদ সংখ্যা এবং একে কখনোই কোন বীজগাণিতিক সমীকরণের মূল হিসেবে প্রকাশ করা যাবে না। সমতলে অবস্থিত সকল বৃত্তের জন্য π এর মান নিচে বেশ কয়েক ঘর পর্যন্ত দিচ্ছি। অন্যান্য তলের জন্য π এর এই মান কম বা বেশি হতে পারে।
π=3.1415926535897932384626433832795028841971693993751058.....
এখন, বৃত্তের ব্যাস যদি D হয়, এবং পরিধি S হয়, তবে আমরা পেলাম, S/D=π অর্থাত্‍ S=πD,
বৃত্তের ব্যাসার্ধ R হলে, ব্যাস D=2R, কাজেই S=2π
আশা করি, এবার বুঝতে পেরেছেন, কীভাবে পরিধির সূত্র আসল!
(গ) বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় বেশ জটিল। আর্কিমিডিস
প্রথমে সমতলে থাকা বৃত্তের ক্ষেত্রফলের জন্য সূত্ৰ বের করেছেন।
চিন্তা করুন, একটি সমতলস্থ বৃত্তের পরিধিকে সমান X ভাগে ভাগ করলাম। X খুব বড় এবং এটি বৃত্তকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র S/X (S=পরিধি) দৈঘ্যের চাপে বিভক্ত করেছে। চাপের প্রান্তদ্বয়কে কেন্দ্রের সাথে যোগ করলাম। তাহলে X সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজ গঠিত হলো।
প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল=০.৫*ভূমি*উচ্চতা
এখানে ভুমিকে চাপের দৈর্ঘ্যের প্রায় সমান ধরা যায়। উচ্চতাকে ব্যাসার্ধ R ধরা যায়।
তাই ক্ষেত্রফল Δ=0.5*(S/X).R=0.5*2πR.R/X= πR²/X
কাজেই বৃত্তের ক্ষেত্রফল হবে ΣΔ=Δ*X= πR²

অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল= πR²

অনেক বড় একটা পোস্ট হয়ে গেলো! সবাইকে পড়ার জন্য ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×