আমার ঘোর লাগা সমুদ্রে জেগে উঠেছে কৃষ্ণগহ্বর।
প্রস্তুত সে পুরো জোস্ন্যাটা গিলে খেতে,
চন্দ্রদেবী মুখ লুকোয় মেঘ পর্দায়,
মুগ্ধ সেও এমন পুজারী পেয়ে,
আর তাইতো চন্দ্রদেবী আজ গলে যাওয়া আইস্ক্রিমের মতো,
আঙ্গুলের ফাক বেয়ে গলে গলে পড়ছে।
মাঝে মাঝে অভিমানী হও,
অঝোর ধারায়, আমায় করো উর্বর।
আমি সিগারেট পুড়ে খাই,
ছাই হয়,
স্মৃতিরাও পোড়ে তবে ছাই হয় না,
হয়ে যায় পোড়া পাথর।
ইলাস্টিক মননে শব্দেরা যেমন তীরের মতো বিঁধে যায়
তেমনি করেই সময়ের স্রোতের অপেক্ষায়
পড়ে থাকি মাকড়সার জালের মতো করে,
বুক বাধি একদিন তুমিও ছটফট করবেই।
একজনের কবিতা পড়ে প্রথমে ঘোর এলো আমার দুই চোখ জুড়ে তারপর এলো নেশারা এক এক করে। এখন আর কিছুতেই নিজের পাঠ্য বই পড়তে পারছিলাম না, তাই হাটতে বের হলাম কিছুক্ষনের জন্যে। আর তখনি মনে হলো একজনের কথা, যে বাস করে আমার অনেক গভীরে। যে আসলে আমার কাছে ঈশ্বরী। যাকে দেখে সব সময় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আজো। আর তাকে আবারো আজ হাটতে হাটতে দেখছিলাম, এ দেখার যেন শেষ নেই, আমার চোখে যেন কৃষ্ণ গহ্বর তার রূপ সুধা পান করার জন্যে, হ্যা আমার কাছে সে তো চন্দ্র দেবীই। তার অভিমানী বিদায়ী কান্নারা আমায় প্রতি রাতেই সিগারেট পোড়াতে বাধ্য করে কিন্তু তার স্মৃতিরা যেন পুড়ে পুড়ে শিলা লিপিতে পরিনত হয়েছে যা আর মুছবার নয়, আর তাইতো আমি ঘড়ির কাটার সামনেই পাতি মায়াজাল। যদি সে ফিরে আসে কোনোদিন।
ছবিটা পিকাসোর আঁকা, নাম ওলগা।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।